দশ বছর পর নিউইয়র্কে পোলিও ভাইরাস শনাক্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৫:০৯ পিএম

এক দশকের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। নিউইয়র্কের নর্দমার পানিতে এটি পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান।

বলা হচ্ছে, যারা টিকা নেয়নি তাদের মধ্যে নীরবে ছড়াচ্ছে পোলিও ভাইরাস। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, নর্দমার পানিতে পোলিও পাওয়ার অর্থ স্থানীয়ভাবে ভাইরাসটি ছড়াচ্ছে।

এতে বিস্মিত হওয়ার কিছু নেই, সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সিটির স্বাস্থ্য কমিশনার বলেন, পোলিও ভাইরাস বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ, তবে প্রতিরোধ খুব সহজ।

নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার মেরি ব্যাসেট জানিয়েছেন, স্বাস্থ্য দফতর যুদ্ধকালীন তৎপরতায় খতিয়ে দেখছেন, পোলিও শহরে এবং প্রদেশে কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এ সময় টিকা নেয়ার আহ্বান জানান তিনি। নিউইয়র্ক শহরে ইদানীং পোলিও টিকা গ্রহণের হার কমতির দিকে। যা নতুন করে পোলিও ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিউইয়র্ক শহরের ছ’মাস থেকে পাঁচ বছর বয়সি ১৪ শতাংশ শিশুর পোলিও টিকা গ্রহণ শেষ হয়নি।

জুলাইয়ে নিউইয়র্কের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছিলেন, রকল্যান্ড কাউন্টিতে এক প্রাপ্তবয়স্ক পোলিও আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে রকল্যান্ড কাউন্টি ও পাশের অরেঞ্জ কাউন্টিতেও পোলিও শনাক্ত হয়েছে।

সম্প্রতি ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানায়, লন্ডনে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। তবে আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। বুধাবর এক থেকে নয় বছর বয়সী শিশুদের জন্য পোলিওর বোস্টার ডোজের অনুমোদন দিয়েছে লন্ডন।

 

একাত্তর/এসএ

যেকোনো অপরাধমূলক ঘটনায় সাধারত চেহেরা দেখেই প্রাথমিকভাবে আসামি শনাক্ত হয়। কিন্তু আসামির চেহারাই যদি বদলে যায় তাহলে বিষয়টি খুবই জটিল হয়ে উঠবে, বিপাকে পড়বে যেকোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ শনাক্ত করা হয়েছে। রাইসির সঙ্গে নিহত হওয়া পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদেরও মরদেহ শনাক্ত হওয়ায় ডিএনএ পরীক্ষার আর প্রয়োজন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়েছে, এমন তথ্য প্রকাশ্যে আসার পর উত্তরপূর্বাঞ্চলীয় এ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর।তবে এখন পর্যন্ত মাত্র একজনই ভাইরাসটিতে...
শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত। এ ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ছয় জন। একই সময় করোনা শনাক্ত হয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর