৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে ব্রিটেন

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০২:৪৩ পিএম

ব্রিটেনে বিগত ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুলাই মাসে এ হার লাফিয়ে ১০ দশমিক ১ শতাংশে পৌঁছায়। গেলো চার দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে বড় মুদ্রাস্ফীতির ঘটনা। 

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালের ফেব্রুয়ারির পর ভোক্তা মূল্যস্ফীতি চলতি জুন মাসে ৯ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে৷ 

এদিকে জুলাই মাসে যুক্তরাজ্যে পণ্যের দাম বৃদ্ধির ফলে অন্যান্য জি-সেভেন দেশের তুলনায় দেশটির মুদ্রাস্ফীতির হার বেশি ছিল। বুধবার ব্যাংক অব ইংল্যান্ড এসব তথ্য নিশ্চিত করেছে। 

ব্রিটিশ অর্থমন্ত্রী নাদিম জাহাবি বলেন, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা তার শীর্ষ অগ্রাধিকারে রয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের মতে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনই মুদ্রাস্ফীতির প্রধান কারণ হয়ে উঠেছে। এ কারণে ইউরোপে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন ব্রিটেনেও মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের তথ্য মতে, শুধুমাত্র জুলাই মাসেই পণ্যের দাম দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ছে। 

ওএনএস -এর প্রধান অর্থনীতিবিদ গ্রান্ট ফিটজনার বলছেন, মূল্য বৃদ্ধির বিস্তৃত পরিসর এই মাসে আবারও মূল্যস্ফীতি বাড়িয়েছে।

আরও পড়ুন: প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

তিনি উল্লেখ করেন যে, রুটি, দুগ্ধজাত পণ্য, মাংস এবং শাকসবজি হল মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে এমন পণ্য। এছাড়া বিমানবন্দরে বিশৃঙ্খলা এবং ফ্লাইটের সীমিত সরবরাহের কারণে, সব কিছুর দাম ২০২১ সালের তুলনায় এ বছর অনেক দ্রুত বেড়েছে।

জুলাই মাসে খাদ্যমূল্যের মূল্যস্ফীতি ১২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, যা ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

এর ফলে কমতে পারে পুষ্টি সরবরাহ। নাগরিকদের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে পরিস্থিতি। অন্যদিকে যুক্তরাজ্য জুড়ে চলছে খরা। এর দলে ফসলের ক্ষতি হলে বিপদে পড়বে সাধারণ নাগরিক। 

প্যানথিয়ন ম্যাক্রোইকোনমিক্সের প্রধান ও যুক্তরাজ্যের বিখ্যাত অর্থনীতিবিদ স্যামুয়েল টম্বস বলেছেন, পণ্যের দাম যে হারে বাড়ছে তাতে পরিস্থিতি আরও জটিল অবস্থায় পৌঁছাতে পারে। 

যদিও সমস্ত উন্নত দেশেই মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় যুক্তরাজ্যের অর্থনীতি এখনও শক্তিশালী বলে মনে করে সংশ্লিষ্টরা। 


একাত্তর/আরবিএস 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর