'স্যাটানিক ভার্সেস'র দুই পৃষ্ঠা পড়েছেন রুশদির হামলাকারী

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৫:১৩ পিএম

বুকার জয়ী লেখক সালমান রুশদির ওপর হামলাকারী জানিয়েছেন, রুশদির লেখা বিতর্কিত বই স্যাটানিক ভার্সেসের দুই পৃষ্ঠা পড়েছিলেন তিনি। 

কারাগারে বসে নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ২৪ বছর বয়সী হাদি মাতার। সেখানেই তিনি জানান, স্যাটানিক ভার্সেসের দুই পৃষ্ঠা পড়েছেন তিনি। 

সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি তাকে পছন্দ করি না। আমি মনে করি না তিনি একজন ভালো মানুষ। তিনি ইসলামকে আক্রমণ করেছেন, তাদের বিশ্বাসকে আক্রমণ করেছেন।' 

তবে, সালমান রুশদির বিরুদ্ধে ইরানের আরোপিত ফতোয়া দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি এই হামলা চালিয়েছেন কিনা তা তিনি নিশ্চিত করেননি। 

এ ব্যাপারে তিনি বলেন, 'আয়াতুল্লাহকে আমি সম্মান করি। আমি মনে তিনি একজন মহান ব্যক্তি। এর চেয়ে বেশি আর কিছু আমার বলার নেই।' 

সালমান রুশদি হামলার পরও বেঁচে গেছেন শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে 'এক-চীন নীতি' মেনে চলার আহবান

এদিকে, এ ঘটনার পর হাদি মাতারকে ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার মা সিলভানা ফারদোস। নিজের ছেলেকে কিছু বলার নেই বলে জানান তিনি। 

হাদি মাতার বর্তমানে নিউইয়র্কের শাওতাকোয়া কাউন্টি জেলে অবস্থান করছেন। এ হামলার ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। 


একাত্তর/এসজে 
ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলায় অভিযুক্ত হাদি মাতারকে পুরস্কার দিচ্ছে ইরানের একটি ফাউন্ডেশন।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য...
নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত লেখক সালমান রুশদির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার এজেন্ট ও ছেলে।রোববার (১৪ আগস্ট) রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানান, সালমানের ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুকার জয়ী লেখক সালমান রুশদির উপর হামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে ইরান থেকে। ১৯৮৮ সালে যখন এ লেখকের চতুর্থ উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্সেস' প্রকাশ পায়, তখন থেকেই এ...
নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে সালমান রুশদি বলেছিলেন, তার জীবন আগের চেয়ে 'তুলনামূলকভাবে স্বাভাবিক' হয়ে উঠেছে। 'স্যাটানিক ভার্সেস' বইয়ের জন্য তিন দশকেরও বেশি...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর