ডলারের বিপরীতে ইউরোর দাম দুই দশকের মধ্যে সর্বনিম্নে

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:২০ পিএম

মার্কিন ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হার গতকাল সোমবার আবারও কমেছে। এদিন সবচেয়ে কম বিনিময় হার ছিল ১ ইউরোতে ০.৯৯৩৪ ডলার, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের বরাতে মঙ্গলবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল। 

এর আগে ২০০২ সালের শেষের দিকে ইউরোর সর্বনিম্ন বিনিময় হার ছিল ০.৯৯৫২ ডলার। প্রায় দুই দশক পর ইউরোর এমন দরপতন দেখলো বিশ্ব। 

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হার আবারও নিচে নেমে যাওয়ার মূল কারণ হলো বাজার অস্থিরতা। ইউরোপের বাজার নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে। আগামীতে বড় বিনিয়োগের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।  

ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের কারণে জ্বালানি এবং খাদ্য খরচ বেড়েছে ইউরোপে। পাশপাশি একটি মারাত্মক খরা ইউরোপের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। 

আরও পড়ুন: এবার বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প 

এদিকে গত ১৯ আগস্ট রাশিয়ার গাজপ্রোম জানায়, ‘বেইসি-১’ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন আগামী ৩১ অগাস্ট পর্যন্ত তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ বিরতি। এর ফলে ইউরোপে নতুন করে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হারের উপর প্রভাব পড়েছে। 

বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করছেন যে, ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ হ্রাস ইউরোপীয় অর্থনীতিকে আরও মন্দা এবং জ্বালানি মূল্যস্ফীতির দিকে ঠেলে দিতে পারে।  


একাত্তর/আরবিএস 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর