ডাচ বার্বিকিউ পার্টিতে ট্রাক চাপায় নিহত ছয়

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৮:৫৮ পিএম

নেদারল্যান্ডসের দক্ষিণের নিউ বিজারল্যান্ড শহরে রাস্তার ধারে বার্বিকিউ পার্টি করার সময় সেখানে একটি ট্রাক ঢুকে বেশ কয়েকজনকে চাপা দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছে আরও সাত জন।

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 

ট্রাকটি রাস্তা ছেড়ে কিভাবে ভিড়ের মধ্যে প্রবেশ করলো তা জানতে তদন্তে নেমেছে ডাচ পুলিশ।  

ঘটনাস্থলে পুলিশের একজন মুখপাত্র ওমরোপ রিজনমন্ড রেডিও স্টেশনকে বলেন, আপনি কল্পনা করতে পারেন এটি কতটা ভয়ঙ্কর। পার্টি সময় ট্রাকটি সেখানে ধাক্কা দেয়, ধাক্কাটি বিশাল ছিল। 

এদিকে তদন্তের অংশ হিসাবে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ৪৬ বছর বয়সী ওই চালক একজন স্প্যানিশ নাগরিক বলে জানা গেছে।  

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না।

image


ট্রাকটি স্পেনের ট্রান্সপোর্ট কোম্পানি এল মোসকার। তাদের একজন মুখপাত্র বলেন, একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের ওই অংশে উঠে গিয়ে উল্টে যায়।

আরও পড়ুন: ৯ সেকেন্ডের বিস্ফোরণে গুঁড়িয়ে গেলো ভারতের ‘টুইন টাওয়ার’

তবে পুলিশ এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেনি। ঘটনার সাক্ষী এবং ওই চালককে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানানো হবে। 

ঘটনার পরপরই উদ্ধার অভিযানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার উপস্থিত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেয়র চার্লি অ্যাপট্রুট বলেছেন, দুর্ঘটনায় ভুক্তভোগী, তাদের পরিবার, প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারীদের প্রতি আমার সমবেদনা জানাই।


একাত্তর/আরবিএস 

গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প।
নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর অ্যামস্টারডামের সিটি সেন্টারে ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে।...
দ্রুতই ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত ২৪টি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে।
অমুসলিম হয়েও রমজান মাসের সবগুলো দিনে সিয়াম সাধনা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ডাচ নাগরিক। তার নাম মিকা স্টিভেনস। ১৫ বছরের এই ডাচ তরুণ রমজান মাসের শুরুর দিন থেকেই রোজা রাখতে শুরু করেন এবং শেষ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর