দ্রুতই ইউক্রেনে নেদারল্যান্ডসের এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০:১৮ এএম

দ্রুতই ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত ২৪টি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে।

সোমবার এ তথ্য জানিয়েছে ডাচ সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সংসদে একটি চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলংগ্রেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিমানগুলো সরবরাহ করার প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।

নিরাপত্তাগত কারণে প্রথম চালানে কতগুলো বিমান থাকবে এবং সেগুলো কখন ইউক্রেনে পৌঁছাবে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে এফ-১৬ সরবরাহ করার উদ্যোগ নিয়েছিল পশ্চিমা জোট। এই উদ্যোগ বাস্তবায়নের অন্যতম চালিকাশক্তি নেদারল্যান্ডস।

এর আগে, রোমানিয়ায় একটি প্রশিক্ষণ সুবিধায় এফ-১৬ সরবরাহ করেছিল ডাচ সরকার। সেখানে ইউক্রেনীয় পাইলট ও গ্রাউন্ড স্টাফদের যুদ্ধবিমানগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণ করতে শেখানো হচ্ছে।

এপ্রিলে ওলংগ্রেন বলেছিলেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র কয়েক মাসের মধ্যেই অস্ত্রের চালান পাঠানো শুরু করবে বলে তিনি আশা করেছেন।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর