রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় চীন

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৮:০৩ পিএম

রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে চীন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহব্যাপী ‘ভোস্তক ২০২২’ শীর্ষক এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া।  

চীন ছাড়াও ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সিরিয়া, লাওস, নিকারাগুয়া অংশ নেবে এই মহড়ায়। খবর: আল জাজিরা।

মস্কো বলছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি প্রদর্শনের জন্য বেইজিংয়ের সঙ্গে একযোগে ব্যাপক ভিত্তিক এই মহড়া চালাবে রুশ বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভোস্তক ২০২২ শীর্ষক এই মহড়ায় অর্ধ লক্ষাধিক সেনাসদস্য অংশ নেবে। এছাড়াও মহড়ায় ১৪০টি বিমান, ৬০টি যুদ্ধজাহাজ এবং পাঁচ হাজার আর্মড ইউনিট অংশ নেবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও রাশিয়ার উদ্যোগে আয়োজিত এই যৌথ মহড়ায় অংশ নিতে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এদিকে, পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীও এতে যোগ দিচ্ছে। তবে বেইজিং বলছে, এ যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির অংশ হিসেবে চীনা সেনারা এই মহড়ায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ আফ্রিকায়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বেইজিং ও মস্কোর সরকারের মধ্যে সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে।

উল্লেখ্য, গত বছর আগস্টে উত্তর-মধ্য চীনে যৌথ সামরিক মহড়া চালায় ১০ সহস্রাধিক রুশ ও চীনা সেনা। এছাড়া গত অক্টোবরে রাশিয়া ও চীন এক যৌথ নৌ মহড়া চালায় জাপান সাগরে। এর কয়েক দিন পর রুশ ও চীনা যুদ্ধজাহাজ পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাদের প্রথম যৌথ টহল চালায়।


একাত্তর/জো 

এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর