দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী আম আদমি পার্টি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী হলো অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। যেখানে কেজরীওয়ালের দলের বিধায়ক সংখ্যা ৬২। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির পক্ষে ভোট দিয়েছেন মাত্র আট বিধায়ক।

আপের প্রধান অরবিন্দ কেজরীওয়ালের দাবি, দিল্লিতে বিজেপি ব্যর্থ হয়েছে। তার এক জন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেননি বলেও জানান তিনি। দলের বিধায়করা তার সঙ্গে রয়েছেন। এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন তিনি।

আস্থাভোটের প্রস্তাব পাশ হওয়ার পর বিজেপিকে উদ্দেশ্য করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, দিল্লিতে এক জন আপ বিধায়ককে কিনতেও ব্যর্থ হয়েছে ওরা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে। তাদের মধ্যে দু’জন দেশের বাইরে। আর এক জন জেলে রয়েছেন।

বৃহস্পতিবার এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এ নিয়ে আপ বনাম বিজেপি সংঘাত তুঙ্গে উঠে। 

এসব ঘটনাপ্রবাহের মধ্যেই আপের এক মন্ত্রী দাবি করেন যে, আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিজেপি। তাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের আদেশ বাতিল

এই প্রসঙ্গে তিনি টুইটারে বলেন, আমার কাছে বিজেপির বার্তা এসেছে— আপ ভেঙে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে! বিজেপিকে আমার জবাব— আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যা, যা খুশি করতে পারেন।

এরপর কেজরীওয়ালও বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ জানিয়ে সরব হন। তার পরই আস্থাভোটের ডাক দেন তিনি।

যদিও বিজেপির পাল্টা অভিযোগ, আবগারি নীতিতে দুর্নীতির ঘটনা থেকে নজর ঘোরাতেই বিধানসভায় ‘নাটক’ করছে আপ।


একাত্তর/আরবিএস 

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর