পাকিস্তানে বন্যায় ১৯ জন নিহত, আহত সহস্রাধিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ পিএম

প্রবল মৌসুমি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও বন্যাজনিত দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জন নিহত এবং ১ হাজার ২৫৬ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ খবর জানিয়েছে।

এনডিএমএ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দেশব্যাপী বন্যা সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ শিশু ও ৭ জন নারী রয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

উত্তরাঞ্চলীয় খাইবার ও দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পর সিন্ধু প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় যথাক্রমে ৪ জন ও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে জুনের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৪ হাজার ৮৯৬ জন।

image


আরও পড়ুন: নির্বাচন জালিয়াতির মামলায় সু চির তিন বছরের কারাদণ্ড

এনডিএমএ’র রিপোর্টে বলা হয়েছে, বন্যা শুরুর পর থেকে ১ লাখ ২১ হাজার ৬৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, বর্তমানে ৪ লাখ ৭২ হাজার ৩১৩ জন লোক তাঁবুতে বাস করছেন।


একাত্তর/আরএ

মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর