ফিলিস্তিনিদের সাথে প্রেমের ওপরও ইসরাইলের কড়াকড়ি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ এএম

বিদেশি কেউ পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনি ব্যক্তির প্রেমে পড়লে তা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে, এমন নিয়ম চালু করেছে ইসরাইল সরকার। সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে। 

যদি তারা বিয়ে করেন, তাহলে বিয়ের ২৭ মাস পর কমপক্ষে ছয় মাসের জন্য তাদেরকে পশ্চিম তীর ত্যাগ করতে হবে বলেও নিয়মে বলা হয়েছে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে বসবাসরত বা সেখানে বেড়াতে যেতে ইচ্ছুক বিদেশিদের ওপর ক্রমবর্ধমান কড়াকড়ির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

ইসরাইলের বিরুদ্ধে 'বিধিনিষেধকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার' অভিযোগ করেছে ফিলিস্তিনি ও ইসরাইলি এনজিওগুলো। 

আরও পড়ুন: ট্রাম্পের বাড়িতে পাওয়া গেছে অতি গোপনীয় নথি

দীর্ঘ এক নথিতে বিস্তৃত নিয়মমালায় বলা হয়েছে, ফিলিস্তিনি পরিচয়পত্রধারী কোনো ব্যক্তির সাথে সম্পর্কে যাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে বিদেশিদের। 

এছাড়াও বিধিনিষেধে ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক নেয়ার কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর