সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মাহাথির

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ৯৭ বছর বয়সী এ রাজনীতিবিদ গেলো ৩১ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালেয়শিয়ার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার (৪ সেপ্টেম্বর) মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এদিন আধুনিক মালয়েশিয়ার এ স্থপতিকে হাসপাতাল থেকে ছাড়াপত্র দেওয়া হলেও আগামী মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনেই থাকবেন তিনি।  

তার চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রী তিন ডোজ টিকা নিয়েছিলেন। সবশেষ ডোজ নিয়েছিলেন ২০২১ সালের নভেম্বরে। 

এদিকে চলতি বছরের জানুয়ারির শেষদিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সে সময়ও তিনি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে চিকিৎসা নেন।

আরও পড়ুন: শাওন হত্যায় ৪২ পুলিশের নামে বিএনপির মামলা

১৯৮১ সালে প্রথমবার ক্ষমতায় আসেন মাহাথির, এরপর ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

সবশেষ ২০১৮ সালে নিজের সাবেক দলের বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হন তিনি। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।

ক্ষমতায় না থাকলেও মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী তিনি। এখনও তার জনপ্রিয়তা অন্য যেকোনো রাজনীতিবিদের চেয়ে বেশি। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
অজপাড়া গাঁয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে করে যেতেন স্কুলে। স্কুল শিক্ষক বাবা-মায়ের সেই সন্তান হয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর