দুই দফা ব্যর্থ চেষ্টার পর অনিশ্চিত নাসার চন্দ্রাভিযান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার চন্দ্রাভিযান প্রকল্প আর্টেমিসের মাহাকাশযান চাঁদে প্রেরণের প্রচেষ্টা দ্বিতীয় দফাতেও স্থগিত করা হয়েছে।

জ্বালানি লিক করার কারণে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) যানটি উৎক্ষেপণের জন্য শনিবার আবারও চেষ্টা করে ব্যর্থ হয়েছে নাসা।

প্রকৌশলীরা এখন রকেটটি পরিদর্শন করতে চান এবং যেকোনো সম্ভাব্য মেরামতের জন্য রকেটটিকে লঞ্চ প্যাডের পরিবর্তে ওয়ার্কশপে নিতে হতে পারে। এর ফলে পঞ্চাশ বছর বিরতির পর আবারও চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী কর্মসূচি কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

রোববার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

প্রতিবেদনে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে সম্ভবত তৃতীয়বার উৎক্ষেপণের চেষ্টা সম্ভব হবে না। এর আগে গত ২৯ অগাস্ট কারিগরি ত্রুটির কারণে বহু প্রতীক্ষিত আর্টেমিস ওয়ান রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

মহাকাশযানটির নিচের দিকে চারটি বড় ইঞ্জিন প্রায় তিন মিলিয়ন লিটার লিকুইড হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যবহার করে উৎক্ষেপণের বেশিরভাগ শক্তি যোগায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই এসএলএসটি উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শনিবার সকালে রকেটের হাইড্রোজেন ট্যাংকটি পূরণ করার সময় জ্বালানি লিক করছে এমন ইঙ্গিত দিয়ে একটি অ্যালার্ম বেজে ওঠে।

আরও পড়ুন: উড়ন্ত বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে টিকটক তারকার মৃত্যু

যানটিতে হাইড্রোজেন পাম্প করার সংযোগস্থলে সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। সমস্যাটি সমাধান করার কয়েক রকম চেষ্টা করা হলেও তা সফল হয়নি। মিশন ম্যানেজার মাইক সারাফিন বলেছেন ভবিষ্যতে মহাকাশযানটিতে মানুষ পাঠাতে হলে চরম যত্নের প্রয়োজন হবে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য রকম কঠিন একটি কাজ। এটি এই যানটির একটি প্রাথমিক পরীক্ষামূলক ফ্লাইট। যেমনটা বলা হয়েছিল, আমরা যখন প্রস্তুত হবো তখনই আমরা উৎক্ষেপণ করবো। এই প্রাথমিক পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসাবে, আমরা যানটি সম্পর্কে শিখছি। আমরা শিখছি কিভাবে এটি চালাতে হয়।’

নাসার প্রশাসক বিল নেলসন তার সাথে একমত পোষণ করে বলেন, ‘আমি এটিকে আমাদের মহাকাশ কর্মসূচির একটি অংশ হিসাবে দেখি, যার মধ্যে নিরাপত্তা রয়েছে আমাদের তালিকার শীর্ষে।’

চাঁদের বুকে প্রথমবারের মতো মানবজাতি পা রাখে ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ রকেটে চড়ে।

স্পেস লঞ্চ সিস্টেম হলো নাসার তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট এবং পঞ্চাশ বছরের বিরতির পরে নতুন করে আবারও চাঁদে নভোচারী এবং সরঞ্জাম ফেরত পাঠানোর জন্য এটি তৈরি করা হয়েছে যাতে সময় লেগেছে এক দশক।

মুন রকেটটি একটি ক্যাপসুল বহন করবে। এই ক্যাপসুলের নাম ওরাইয়ন। এই ওরাইয়ন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। আর্টেমিস মিশনের প্রথম ধাপের অভিযানে কোনো নভোচারী থাকবে না।

সবকিছু যদি পরিকল্পনামাফিক চলে তাহলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন।


একাত্তর/এসএ

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর