উড়ন্ত বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে টিকটক তারকার মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:২২ পিএম

আকাশে উড়ন্ত বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে মারা গেছেন কানাডার টিকটক তারকা তানিয়া পারদেজি। ঝাঁপ দেওয়ার পর ঠিক সময়ে প্যারাসুট না খোলায় মাটিতে আছড়ে পড়ে মারা গেলেন তিনি। ২৭ আগস্ট কানাডার অন্টারিওতে এই ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। এতে বলা হয়েছে, কোনো ধরনের সহায়তাকারী ছাড়াই একাকী আকাশে ভাসতে চেয়েছিলেন কানাডার টিকটক তারকা তানিয়া পারদেজি। সেই হিসেবে প্যারাসুট নিয়ে মাঝ আকাশে বিমান থেকে লাফও দেন তিনি।
আরও পড়ুন: বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

তবে লাফ দেওয়ার পর ঠিক সময়ে প্যারাসুট না খোলায় মাটিতে আছড়ে পড়ে গুরুতর আহত হয়ে হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষণা করেন।

সংবাদমাধ্যম বলছে, ২১ বছর বয়সী তানিয়া টিকটকে বেশ জনপ্রিয়। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ায় তার প্রায় এক লাখ ফলোয়ার রয়েছে। নানা দুঃসাহসিক ভিডিও করে সেগুলো পোস্ট করতেন এই টিকটক তারকা। এবার চেয়েছিলেন প্যারাসুটে করে আকাশে ভেসে থাকতে। কিন্তু স্কাইডাইভিংয়ে প্রথম বারের একক প্রয়াসেই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা।

টরন্টোর স্কাইডাইভ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তানিয়া অনেক নিচু জায়গায় তার প্যারাসুটটি খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের অভাবে প্যারাসুটটি খোলেনি। তানিয়ার মৃত্যুকে একটি অনভিপ্রেত ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থাটি।


একাত্তর/এসএ

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে ২০১১ সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একঝাঁক তারকা প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করেছিল। সেই পরীক্ষায় আনকোরা মুখগুলো রাজনীতির মাঠে বেশ সফলও...
গত ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মান্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এক নতুন বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর