ভুল করে কাঠবিড়ালির মহাদেশ ভ্রমণ, উদ্ধার হলো স্কটল্যান্ডে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ পিএম

ছোটাছুটির সহজাত স্বভাব থেকেই ভারতের বন্দর থেকে হাজার মাউল দূরের দেশ স্কটল্যান্ডগামী এক জাহাজে উঠে পড়েছিল ছোট্ট এক কাঠবিড়ালি। ছোট্ট বলে তাকে কারও চোখেও পড়েনি। ভারত থেকে জাহাজে চড়ে কয়েক হাজার কিমি পেরিয়ে স্কটল্যান্ড পৌঁছে গেল সে। পরে বিষয়টি নজরে আসার পর স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে একটি বন্যপ্রাণী হাসপাতালের কর্মীরা ওই উদ্ধার করেছে কাঠবিড়ালিটিকে।

জানা গেছে, জাহাজটিতে কোনও ভাবে উঠে পড়েছিল কাঠবিড়ালিটি। তার পর প্রায় তিন সপ্তাহ ধরে সমুদ্রে সফর করে স্কটল্যান্ডে পৌঁছয় কাঠবিড়ালিটি। এই ঘটনার কথা গত ৩০ অগস্ট ফেসবুকে তুলে ধরেছেন অ্যাবারডিনশায়ারের নিউ আর্ক বন্যপ্রাণী হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, গত ২৯ অগস্ট স্থানীয় দুই ব্যক্তির মাধ্যমে কাঠবিড়ালিটি সম্পর্কে জানতে পারেন জাহাজের ক্রু সদস্যরা। তাঁরা জানান যে, ভারত থেকে আসা ওই জাহাজ থেকে একটি কাঠবিড়ালির সন্ধান পাওয়া গেছে। এর পরই ওই বন্যপ্রাণী হাসপাতালে খবর দেওয়া হয়। ফোন পাওয়ার এক ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে কাঠবিড়ালিটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী হাসপাতালের কর্মীরা।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মীরা জানান যে, ওই কাঠবিড়ালিটি ভারতীয় প্রজাতির। সাধারণত বাগানে দেখা যায় এই প্রজাতির কাঠবিড়ালিটিকে। উদ্ধার করা ওই কাঠবিড়ালিটির আপাতত ঠিকানা বন্যপ্রাণী হাসপাতাল। সে সুস্থই রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

ইতিমধ্যে এই কাঠবিড়ালির নামকরণও করা হয়ে গেছে। তার নাম রাখা হয়েছে জিপ্পি। পাকাপাকি ভাবে কোথায় রাখা হবে কাঠবিড়ালিটিকে, সে ব্যাপারে খোঁজ শুরু করা হচ্ছে বলে ওই বন্যপ্রাণী হাসপাতালের তরফে জানানো হয়েছে।



একাত্তর/এসএ

ভারতের উত্তরপূর্ব দিল্লিতে চারতলা ভবন ধসে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে।
প্রায় ৪০ ঘণ্টার শাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের ১৭ নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতের নৌ বাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার ৩৫ জলদস্যু।
হাঙরের আক্রমণে নিহত রাশিয়ান পর্যটকের দেহের বিভিন্ন অংশ সেই হাঙ্গরটির পেটের ভিতরে পাওয়া গেছে। হাঙরটি ওই পর্যটককে খেয়ে ফেলার কিছুক্ষণ পরেই স্থানীয়রা তাকে হত্যা করে। মিশরের লোহিত সাগরের রিসোর্ট...
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় অন্তত ১০ জন জ্বলন্ত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়তে পারে।...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর