ফ্রান্সে বহুতল ভবন ধস, আটকা পড়েছে অনেকে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ পিএম

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় অন্তত ১০ জন জ্বলন্ত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়তে পারে। কিন্তু ভবনটিতে আগুন জ্বলতে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে এএফপি জানায়, স্থানীয় সময় রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে বিকট শব্দ হয় এবং ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণে সবকিছু কেঁপে উঠে। এসময় লোকজন দৌড়াতে শুরু করে এবং সর্বত্র ধোঁয়ায় ঢেকে যায়। 

মার্সেইয়ের মেয়র বেনোইট পায়ান মধ্য লা প্লেইন জেলার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, আমাদের এই ভয়ানক পরিস্থিতিতে প্রাণহানির জন্য প্রস্তুত থাকতে হবে। সেখানে শতাধিক দমকলকর্মী এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

image


ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চার থেকে ১০ জন লোক আটকা পড়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা জানি না তারা জীবিত নাকি মৃত। 

কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে পারেনি বলে জানান তিনি।  

আরও পড়ুন: ঈদে পদ্মা সেতু ছাড়া সব জায়গায় চলবে বাইক

image


এদিকে ওই ভবন ধসে পার্শ্ববর্তী ভবনগুলোতে মোট পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং ৩৩ জনকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। 

তবে কর্তৃপক্ষ বলছে, ধসে পড়া ভবনে কতজন লোক ছিল তা এখনও স্পষ্ট নয়। প্রতিটি তলায় একটি করে অ্যাপার্টমেন্ট আছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের আবাসন মন্ত্রী অলিভিয়ের ক্লেইন সম্প্রচারক ফ্রান্সইনফোকে বলেছেন, বিল্ডিংয়ের ভেতরে থাকা সমস্ত লোককে দেখা যায়নি, নিখোঁজদের পরিবারগুলো উদ্বিগ্ন।

এর আগে ২০১৮ সালে মার্সেইতে নোয়াইলেসের শ্রমজীবী জেলায় দুটি জরাজীর্ণ ভবন ধসে মোট আট জন নিহত হয়েছিল। এর পরপরই নড়েচড়ে বসে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু আবারও একই ঘটনা ঘটলো।  


একাত্তর/আরবিএস  

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর