দ্বিতীয় বিশ্বযুদ্ধে লরি মেরামত করতেন এলিজাবেথ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম

দীর্ঘ ৭০ বছরের রাজত্ব শেষে ৯৬ বছর বয়েসে মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার দীর্ঘ জীবন ছিল নানা বৈচিত্রে ভরপুর। যেমন,

ব্রিটেনের রানি হওয়ার আগে রাজকুমারী থাকাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রাক চালানো শিখেছিলেন এলিজাবেথ। এমনকি লরি মেরামতের কাজ শেখার পাশাপাশি মেকানিক হিসাবেও স্বেচ্ছায় কাজ করেছিলেন তিনি।

এলিজাবেথ হলেন রাজ পরিবারের প্রথম নারী, যিনি সেনাবাহিনীতে কাজ করেছেন। রানি তার ৭০ বছরের রাজত্বকালে ২১ হাজারেরও বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সারা জীবনে ২০০টি সরকারি পোর্ট্রেটের জন্য শিল্পীদের সামনে বসেছিলেন। এর প্রথমটি ছিল ১৯৩৩ সালে। যখন তার বয়স মাত্র সাত বছর।

রাজ পরিবারের সদস্য হিসাবে এলিজাবেথই প্রথম রেডিও ও টিভির অনুষ্ঠানে অংশ নেন। রানির দেশ ভ্রমণের তালিকাও বেশ লম্বা। নিজের সময়কালে এলিজাবেথ ১০০টি দেশ সফর করেন। এর মধ্যে কানাডা ২২ বার এবং ফ্রান্স ১৩ বার ভ্রমণ করেছেন তিনি।

রানি হিসাবে দায়িত্ব নেওয়ার পর ১৯৫২ সালে ৬ ফেব্রুয়ারি তিনি রেডিওতে ভাষণ দেন এলিজাবেথ। সেটিই রেডিওর মাধ্যমে তার দেওয়া প্রথম বার্তা।

১৯৭৩ সালের ২০ অক্টোবর তিনি অস্ট্রেলিয়ার দর্শনীয় সভাকক্ষ সিডনি অপেরা হাউসের উদ্বোধন করেন।

নগদ অর্থের প্রয়োজন হতে পারে তাই রানির নিজস্ব এটিএম ছিল বাকিংহ্যাম প্যালেসের নিচতলায়। যেখানে থেকে শুধুমাত্র রাজ পরিবারের সদস্যরাই টাকা তুলতে পারেন।

খাওয়ার পর রানি নিজের ডিশ নিজেই পরিষ্কার করতেন। এক সাক্ষাৎকারে রাজপরিবারের বিশেষজ্ঞ এবং লেখক হ্যারি মাউন্ট বলেন, ‘রাজপরিবারে খাওয়াদাওয়া শুটিং চলছিল। খাওয়া শেষে রানি বলেন, ‘আমি বাসন ধুতে যাচ্ছি।’ ঘুরে দেখি হলুদ গ্লাভস পরে রানি বাসন ধুচ্ছেন।’

চাঁদের মাটিতে পা রাখবেন অ্যাপেলো ১১ এর নভোচারীরা, এমনটা ধরে নিয়ে রানি আগে থেকে রেকর্ড করা একটি অডিও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন তাদেরকে। সেই বার্তাটি একটি ধাতব পাত্রের মধ্যে চাঁদের মাটিতে রেখে আসেন নভোচারীরা।


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর