ব্রিটিশ রাজতন্ত্র থেকে রাজপরিবারে উত্তরণের কারিগর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২ পিএম

মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যে তাঁর মতো দীর্ঘ সময় সিংহাসনে আসীন থাকার ইতিহাস আর কারও নেই

তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হলো ব্রিটিশ রাজ পরিবারে হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে রাজা-রানি এসেছে অনেকতবে তাদের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবেন দ্বিতীয় এলিজাবেথ

image


রানি এলিজাবেথেরে জন্ম হয় ১৯২৬ সালের ২১শে এপ্রিল। তিনি ছিলেন ইয়র্কের ডিউক এবং ডাচেসের প্রথম সন্তান

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকার বাড়িতে পুরো নামএলিজাবেথ আলেকজান্ড্রা মেরি উইন্ডসর

তাঁর বাবা অ্যালবার্টডিউক অফ ইয়র্ক এবং মা সাবেক লেডি এলিজাবেথ বোওজ-লিওন-এর তিনি ছিলেন প্রথম সন্তান। অ্যালবার্ট ছিলেন পঞ্চম জর্জের দ্বিতীয় সন্তান।

এলিজাবেথ এবং তাঁর বোন মার্গারেট রোজ দুজনেই লেখাপড়া শিখেছেন বাড়িতে। মার্গারেটের জন্ম হয় ১৯৩০ সালে। পরিবারের ভালবাসার আবহে বেড়ে উঠেছিলেন দুই বোন।

প্রাতিষ্ঠানিক স্কুলে শিক্ষা না পেলেও ভাষার প্রতি দ্বিতীয় এলিজাবেথের ভাল দখল ছিলতিনি সাংবিধানিক ইতিহাস পড়েছিলেন বিস্তারিতভাবে।

এলিজাবেথের সিংহাসনে বসার পথ খোলে চাচা রাজা অষ্টম এডওয়ার্ড রাজদণ্ড ছেড়ে দেয়ার পর ১৯৩৬ সালে অষ্টম এডওয়ার্ড পদত্যাগ করলে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ রাজা হন

ষষ্ঠ জর্জ যখন ব্রিটেনের রাজা হন এবং ১০ বছর বয়সী ‘লিলিবেট’যে নামে তাকে পরিবারের মধ্যে ডাকা হতোতিনি হন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী।

বয়স ১৮ পেরোনোর পর এলিজাবেথ পাঁচ মাসের মতো অক্সিলিয়ারি টেরিটোরিয়াল সার্ভিসে কাজ করেন এবং মোটর মেকানিক ও ড্রাইভিংয়ের দক্ষতা অর্জন করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দূর সম্পর্কের এক আত্মীয় গ্রিসের রাজপুত্র ফিলিপের সাথে প্রণয় হয় এলিজাবেথের ফিলিপ তখন ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

image


১৯৪৭ সালের ২০শে নভেম্বর প্রিন্সেস এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ ওয়েস্টমিনস্টার গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন

তাদের মধ্যে প্রেম বাড়তে থাকে এবং ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবি গির্জায় তারা বিয়ে করেন। এই বিয়ের সুবাদে প্রিন্স ফিলিপ ডিউক অফ এডিনবরা উপাধি লাভ করেন।

প্রিন্স ফিলিপকে বিয়ে করতে চাইলে এলিজাবেথকে বেশ বাধার মুখে পড়তে হয়। বিদেশি বংশ পরিচয়ের কারণে তাঁর বাবা ফিলিপের হাতে মেয়েকে তুলে দিতে রাজি হননি।

১৯৪৮ সালের ১৪ নভেম্বর জন্ম হয় প্রথম সন্তান চার্লসের এরপর প্রিন্সেস অ্যান ১৯৫০ সালেপ্রিন্স অ্যান্ড্রু ১৯৬০ সালে এবং প্রিন্স এডওয়ার্ড ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে এলিজাবেথ যখন কেনিয়া সফর করছিলেন তখন প্রিন্স ফিলিপ তাকে তার বাবার মৃত্যুর খবর দেন। ব্রিটেনের নতুন রানী হিসাবে তিনি দ্রুত লন্ডনে ফিরে আসেন।

image


১৯৫৩ সালে রানির অভিষেক অনুষ্ঠান ছিল ব্রিটিশ টিভিতে প্রথম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান

১৯৫৩ সালের ২ জুন রাজকুমারী এলিজাবেথকে ওয়েস্টমিনস্টার অ্যাবি গির্জায় ব্রিটেনের রানির মুকুট পরানো হয়েছিল। দুই কোটিরও বেশি টিভি দর্শক এই অনুষ্ঠান দেখেছিলেন।

সিংহাসনে বসার পর রানি এলিজাবেথকে দেখতে হয়েছে কঠিন সব সময়। বিদেশে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান এবং ‘সুইংগিং সিক্সটিজ’ নামে পরিচিত ষাটের দশক দেখেছেন তিনি।

image


রয়াল ফ্যামিলি তথ্যচিত্রে রাজ পরিবারের ঘরের ভেতরকার ছবি তুলে আনা হয়

এলিজাবেথ মনোনিবেশ করেন রাজতন্ত্রের সংস্কারেসাধারণ মানুষের সাথে মেলামেশায়বিভিন্ন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয় এবং নানা ধরনের রাজকীয় পরিদর্শনে।

১৯৬৩ সালে রানি ও রাজতন্ত্রকে সরকারের দৈনন্দিন কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন করে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে দূরে চলে যান রানি।

কমনওয়েলথের প্রতি তার ছিল অবিচল অনুরাগ। অন্তত একবারের জন্য হলেও তিনি প্রত্যেকটি কমনওয়েলথ রাষ্ট্র পরিদর্শন করেছিলেন।

image


রানি এলিজাবেথ ছিলেন প্রথম ব্রিটিশ রাজশাসক যিনি অস্টেলিয়া ও নিউজিল্যান্ড সফর করেন। বলা হয় তাঁকে সামনাসামনি দেখতে অস্ট্রেলিয়ার এক তৃতীয়াংশ মানুষ রাস্তায় নেমেছিলো।

১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর তিনি আমেরিকা সফরে যান। তিনিই ছিলেন প্রথম ব্রিটিশ রানি যিনি আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন।

এর এক বছরের মধ্যে তাঁর পরিবারে নানা ধরনের কেলেংকারি ও দুর্যোগের ঘটনা শুরু হয়। প্রিয় বাসভবন উইন্ডসর ক্যাসেলে আগুন ও তিন ছেলের দাম্পত্য বিচ্ছেদ একই বছরে ঘটে।

image


কেনসিংটন প্রাসাদের সামনে ডায়ানার স্মৃতিতে সাধারণ মানুষের রাখা ফুলের শ্রদ্ধার্ঘ্য দেখছেন ডিউক অফ এডিনবারা এবং রানি এলিজাবেথ

৯৭ সালের অগাস্টে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা যাবার পর রানির বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। পরে বাধ্য হয়ে জাতির উদ্দেশ্যে ভাষনে ডায়নার প্রতি শ্রদ্ধা জানান রানি।

image


চলতি বছরেই রানির সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি হয়েছে উৎসব হলেও ঔজ্জ্বল্য ছিলো না তাতে কারণ গত বছরই তাঁকে ছেড়ে গেছেন স্বামী প্রিন্স ফিলিপ

২০২১‌ সালে ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপের মৃত্যু পর্যন্ত ৭৪-বছরের বিবাহিত জীবনে রানি এলিজাবেথ তাকে ‘আমার শক্তি এবং নির্ভরতা’ হিসাবে বর্ণনা করেন।

আর চলতি বছরের জুন মাসে মহা সমারোহে উদযাপিত হয়েছে রানির সিংহাসন আরোহণের ৭০তম বার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী।

রাজপরিবারের সম্মান ধরে রাখতে সারাজীবন সচেষ্ট ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সাম্রাজ্যকে দ্রুতগামী পৃথিবীর সঙ্গে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।




জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর