আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন তৃতীয় চার্লস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ পিএম

ব্রিটেনের রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন সদ্যপ্রয়াত রানি এলিজাবেথের বড় ছেলে তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন তিনি। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সেন্ট জেমস প্রাসাদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন তিনি। প্রাসাদের থ্রোন রুমে প্রিভি কাউন্সিলের সামনে শপথবাক্য পাঠ করে ঘোষণাপত্রে সই করেন তিনি। 

চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করার আগে রানি এলিজাবেথের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। 

এরপর একে একে ঘোষণাপত্রে সই করেন প্রিন্স উইলিয়াম ও কুইন কনসোর্ট ক্যামিলাসহ অনান্য সাক্ষীরা। 

এর আগে নিজের বক্তব্যে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চার্লস। স্ত্রী ক্যামিলার সমর্থনের জন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, 'এই মহৎ উত্তরাধিকার ও দায়িত্ব যা আমার ওপর অর্পিত হয়েছে তার সম্পর্কে আমি ওয়াকিবহাল। সাংবিধানিক সরকার বজায় রাখা এবং পৃথিবীজুড়ে কমনওয়েলথ রাজত্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য আমার সামনে যে উদাহরণ সৃষ্টি করা হয়েছে তার অনুকরণের প্রচেষ্টা চালিয়ে যাবো আমি।' 

আরও পড়ুন: কেমন রাজা হবেন চার্লস?

কাউন্সিলের কার্যক্রম শেষ হওয়ার পর ফ্রিয়ারি কোর্টের ওপরের বারান্দায় দাঁড়িয়ে ঘোষণাপত্র পাঠ করেন গার্টার কিং অব আর্মস। বাজানো হয় জাতীয় সঙ্গীতের সুর। 

বিকেলে জ্যেষ্ঠ আইনপ্রণেতারা পার্লামেন্ট হাউজে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেবেন।


একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর