অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান অল্পের জন্য উড়োজাহাজ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তিনি বর্তমানে নিরাপদে ও সুস্থ আছেন। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে বহনকারী একটি উড়োজাহাজ মধ্য আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে বড় ধরনের সমস্যা দেখা দিলে পাইলট সেটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন।

শনিবার সন্ধ্যায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক রাজনৈতিক জনসভায় ইমরান খানের বক্তৃতা করার কথা রয়েছে। পাকিস্তানের মিডিয়া বলছে, দুর্ঘটনার পরও ইমরান সভায় যোগ দেবেন।

গত কয়েক সপ্তাহ ধরে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির বিভিন্ন প্রান্তে তিনি যে ধারাবাহিক সমাবেশ করছেন, গুজরানওয়ালার সমাবেশ তার শেষ পর্ব।

সভাস্থলের উদ্দেশ্যে রওনা হবার কিছুক্ষণ পর ইমরানকে বহনকারী উড়োজাহাজে গোলযোগ দেখা দিলে পাইলট দ্রুত এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করান। 

পরে ইমরান সড়কপথে গুজরানওয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন। গত সপ্তাহে পাঞ্জাব থেকে সড়ক পথে ইসলামাবাদ যাবার পথে ইমরানের গাড়িবহরের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এদিকে পিটিআইর নেতা আজহার ওয়ানি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ইসলামাবাদে ফিরে আসে। যান্ত্রিক গোলযোগের খবরটি সঠিক নয়।

ইমরান খানকে জিজ্ঞাসাবাদে পুলিশের তলব

সন্ত্রাসবাদ মামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে ইসলামাবাদ পুলিশ।

নিম্ন আদালতের বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় মারগাল্লা থানায় ইমরান খান হাজির না হওয়ায় শনিবার এই নোটিশ জারি করা হয়। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ১২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার জামিনে আছেন। শনিবার বিকাল পাঁচটায় তদন্ত দলের সামনে হাজির হয়ে প্রশ্নের ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়। 

মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

জেলে পাঠালে আরও বিপজ্জনক হবো: ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন, সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।

বৃহস্পতিবার ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনার মামলার শুনানিতে অংশ নেয়ার পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

আরও পড়ুন: চার্লসকে রাজা ঘোষণা করলো কানাডাসহ তিন দেশ

ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। 

সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ইমরান খান।

একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর