যুক্তরাষ্ট্রে ১৫ হাজার নার্সের ধর্মঘট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ পিএম

মজুরী ও জনবল বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের প্রায় ১৫ হাজার নার্স ধর্মঘট শুরু করেছেন। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরতদের উচ্চতর বেতন এবং জনবল সংকট দূর করে আরও ভালো কর্মী নিয়োগের দাবিতে তিন দিনের এই ধর্মঘট শুরু করেছেন তারা।

ধর্মঘট শুরু করা এসব নার্স অঙ্গরাজ্যটির বেসরকারি খাতে কর্মরত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মিনিয়াপলিস এবং ডুলুথের সাতটি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত নার্সরা কাজ ছেড়ে বেরিয়ে যান। এসময় তারা ধর্মঘটের পক্ষে স্লোগান দেন এবং কিছু প্ল্যাকার্ড বহন করেন। এতে ‘লাভের আগে রোগী’ (প্যাশেন্টস বিফোর প্রফিটস) এর মতো বার্তা লেখা ছিল।

মিনেসোটা নার্সেস অ্যাসোসিয়েশনের (এমএনএ) একজন মুখপাত্রের তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধর্মঘট স্থায়ী হওয়ার কথা রয়েছে। এই সংগঠনটি নার্সদের ধর্মঘটে যাওয়ার এই পদক্ষেপটি সমন্বয় করছে এবং নার্সরা কাজ বন্ধ করায় ১৬ টি হাসপাতালে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে বলে জানিয়েছে।

ইউনিয়নটি বলেছে, তারা পাঁচ মাসেরও বেশি সময় ধরে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে এবং নার্সরা বেশ কয়েক সপ্তাহ ধরে কোনো ধরনের চুক্তি ছাড়াই কাজ করছে।

ইউনিয়নের আলোচনাকারী দল এক বিবৃতিতে বলেছে, হাসপাতালের নির্বাহীরা ইতোমধ্যেই হাসপাতালে জনবল সংকট সমাধানে অস্বীকৃতি জানিয়ে নার্সদের কার্যত দূরে সরিয়ে দিয়েছে। স্টাফ কম হওয়ার কারণে নার্সরা অতিরিক্ত কাজ করে বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন: মায়ের মোবাইল বিস্ফোরণে শিশুর মৃত্যু

রয়টার্স বলছে, নার্সরা ধর্মঘটে যাওয়ার ফলে মিনিয়াপোলিস এবং পার্শ্ববর্তী সেন্ট পলের আশপাশের কমপক্ষে ১৩টি হাসপাতালে স্বাস্থ্যসেবা কর্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা রয়েছে। এই দুই শহরের চারটি হাসপাতালের তত্ত্বাবধান করে টুইন সিটিস হসপিটাল গ্রুপ নামে একটি সংস্থা। তারা বলেছে, নার্সদের ইউনিয়নকে তাদের মধ্যস্থতায় যোগ দিতে বলা হয়েছে।

গ্রুপটি তার ওয়েবসাইটে বলেছে, ‘একজন প্রশিক্ষিত মধ্যস্থতাকারী বিবদমান দলগুলোকে একসাথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলোতে ফোকাস করতে সহায়তা করতে পারে। তবে, নার্সদের ইউনিয়ন মধ্যস্থতার জন্য আমাদের সকল অনুরোধই প্রত্যাখ্যান করেছে।’

মিনেসোটা নার্সেস অ্যাসোসিয়েশন বলছে, চলমান এই ধর্মঘটকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। মার্কিন স্বাস্থ্যসেবায় নিযুক্ত কর্মীরা কম বেতন ও জনবল  ঘাটতির মতো ক্রমাগত যেসব সমস্যার মুখোমুখি হয়ে থাকেন এই ধর্মঘট সেগুলোই সামনে এনেছে।

ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস এর তথ্য অনুসারে, করোনাভাইরাস মহামারি স্বাস্থ্যখাতে নিযুক্ত কর্মীদের সমস্যাগুলো অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মার্কিন এই সেক্টরটি প্রায় ৩৭ হাজার কর্মী হারিয়েছে।


একাত্তর/এসএ

হাইতিতে মার্কিন নাগরিক এক নার্সকে তার সন্তানসহ অপহরণ করা হয়েছে।শনিবার ক্যারিবিয় দ্বীপরাষ্ট্রটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ‘এল রই হাইতি’ এ তথ্য জানিয়েছে।‘এল রই হাইতি’ এক বিবৃতিতে জানায়,...
নিউজিল্যান্ডে বেতন-ভাতা বৃদ্ধি ও অবস্থার উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার প্রায় ৫০ হাজার শিক্ষক ধর্মঘট পালন করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সাথে...
ভারতে মাঝ আকাশে উড়োজাহাজের এক সহযাত্রীর প্রাণ বাঁচিয়ে প্রশংসিত হচ্ছেন এক নার্স। আর এই ঘটনা ঘটেছে সেই ফ্লাইটেই, যখন সেবিকা হিসেবে নিজের কাজের জন্য ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার নিতে যাচ্ছিলেন...
ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করলে বেসামরিক রুশ নাগরিক ও বিদেশিদের প্রতি মাসে প্রায় তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা বেতন দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর