হাইতিতে মার্কিন নার্স সন্তানসহ অপহরণ

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম

হাইতিতে মার্কিন নাগরিক এক নার্সকে তার সন্তানসহ অপহরণ করা হয়েছে।

শনিবার ক্যারিবিয় দ্বীপরাষ্ট্রটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ‘এল রই হাইতি’ এ তথ্য জানিয়েছে।

‘এল রই হাইতি’ এক বিবৃতিতে জানায়, তাদের পরিচালকের স্ত্রী অ্যালিক্স ডরসেনভিল সন্তানসহ গত বৃহস্পতিবার অপহৃত হন। ওইদিন সকালে পোর্ট ও প্রিন্সের কাছে তাদের কমিউনিটি মিনিস্ট্রিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

তবে ওই বিবৃতিতে শিশুটির বয়স উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, হাইতিতে দুইজন মার্কিন নাগরিক অপহরণের ঘটনা তারা অবগত হয়েছেন। এ বিষয়ে হাইতি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা রাখছে দূতাবাস।

আরও পড়ুন: মস্কোতে আবারও ড্রোন হামলা, ইউক্রেনকে দুষলেন মেয়র

ক্যারিবিয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি ২০২১ সালের নিজ বাড়িতে খুন হন। এরপর থেকেই  দ্বীপরাষ্ট্রটির আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে।


একাত্তর/জো

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
২৪ বছর আগে বড়দিনের বাজার করতে বেরিয়ে আর ফেরেননি। তিন সন্তান আর স্বামীকে ফেলে নিখোঁজ হওয়া সেই নারী কি তবে খুন হয়েছিলেন? নাকি কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? দীর্ঘ দুই যুগ ধরে চলা এই রহস্যের এক...
চিরসাথী হওয়ার শপথ নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছিলেন হরিবন্ধু প্যাটেল ও তাঁর নববিবাহিতা স্ত্রী। কিন্তু সেই স্বপ্নের যাত্রা যে এমন এক বিভীষিকায় পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভারতের ওড়িশার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর