রানির জান্নাত চেয়ে ওমরাহ পালন, ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় গ্রেপ্তার হয়েছেন এক ইয়েমেনি নাগরিক। সোমবার (১২ সেপ্টেম্বর) মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।  মিডলইস্ট আই'র খবর।

নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিডলইস্ট আই জানায়, গ্রেপ্তার হওয়ার আগে নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন ওই ইয়েমেনি। এতে তাকে একটি ব্যানার হাতে দেখা যায়। এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সিও (এসপিসিএ) ওই ব্যক্তির টুইটটি রিটুইট করে গ্রেপ্তারের খবর দেয়। টুইটে বলা হয়, ওমরাহর নিয়ম লঙ্ঘনের জন্য ইয়েমেনি এ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি যে ভিডিও প্রকাশ করেন তার ক্যাপশনে আরবি ভাষায় লেখা ছিল- ‘রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ পালন করছি। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাকে বেহেশতে এবং নেককারদের মধ্যে কবুল করুন।’ 

মিডলইস্ট আই তাদের খবরে জানায়, ওই ইয়েমেনির ভিডিও ভাইরাল হওয়ার পর সৌদি মুসলিমরা সমালোচনা শুরু করেন। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়। ইসলামিক আইন অনুসারে মৃত মুসলিমদের জন্য অপর মুসলিমরা হজ বা ওমরাহ করতে পারে। একে বলা হয় ‘বদলি হজ’ বা ‘বদলি ওমরাহ’। এটি শুধু মুসলিমদের জন্যই অনুমোদিত, তবে কোনো অমুসলিমের জন্য নয়।

উল্লেখ্য, সৌদি সরকারের নিয়ম অনুসারে ওমরাহ পালনের সময়ে ওমরাহকারীদের ব্যানার বহন ও রাজনৈতিক স্লোগান দেওয়া নিষিদ্ধ।

গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা গেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। 


একাত্তর/এআর

ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কোনো হামলা চালানো হয়নি বলে জানিয়েছে হুথিরা। মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যেই পবিত্র শহর মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর রয়টার্সের।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর