প্রেমিকাকে খুনের পর তিন দিন মরদেহের পাশে প্রেমিক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪০ পিএম

প্রেমিকাকে গলা টিপে হত্যা করার পর তিন দিন মরদেহের পাশেই বসে ছিলেন প্রেমিক। তার বিশ্বাস ছিলো, এক সময় জেগে উঠবেন প্রেমিকা। কৃতকর্মের জন্য চাইবেন ক্ষমা।

অনেক অপেক্ষার পরও যখন প্রেমিকা জেগে উঠলো না, তখন পালালো প্রেমিক। পুলিশ মরদেহ উদ্ধার করে জানিয়ে দেয়, ওই নারী স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে।

কিন্তু এই ঘটনার এক মাস পরই ঘটে আসল ঘটনা। শুধু প্রেমিকাই নয়, প্রেমিকার মাকেও খুন করতে চেয়েছিলেন সেই অভিযুক্ত। কিন্তু ব্যর্থ হওয়াতেই বেরিয়ে আসে আসল ঘটনা।

গেলো ৬ সেপ্টেম্বর ওই অজ্ঞাত পরিচয় সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের জয়নভিল শহরে।

মারিয়া নাজারেথ ভার্গাস নামে ৫৯ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছিলো তিন মাস আগে, গত জুনে। সেই সময় সন্দেহভাজন ও মারিয়া একই বাড়িতে থাকতেন।

একদিন হঠাৎ করেই মারিয়ার পরিবারকে সে জানায়, তার মৃত্যু ঘটেছে। এরপরই ওই বাড়ি, এমনকি ওই এলাকা ছেড়েই চলে যায় সন্দেহভাজন প্রেমিক।

পুলিশ তদন্ত করলেও মারিয়ার মৃত্যুর আসল কারণ তখন জানা যায়নি। দুঃখজনকভাবে মারিয়া ভার্গাসের মৃত্যু, একটি স্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল পুলিশ।

তবে মারিয়ার মা অভিযোগ করতে থাকেন, তার মেয়ে খুনের শিকার। এমন পর্যায়ে প্রায় এক মাস পর সেই সন্দেহভাজন ব্যক্তি ফিরে এসে মারিয়ার মাকে হত্যার পরিকল্পনা করে।

একদিন সন্দেহভাজন ব্যক্তিটি মারিয়ার মায়ের বাড়িতে হানা দেয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সেই সঙ্গে ধরা পড়েন পুলিশের হাতে।

এরপর পুলিশের সন্দেহ হয় মারিয়াকর মৃত্যুর পেছনে তার হাত আছে। শুরু হয় তদন্ত। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, মারিয়াকে শ্বাসরোধেই হত্যা করা হয়।

আরও পড়ুন: রানির জান্নাত চেয়ে ওমরাহ পালন, ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ছবি পরীক্ষা করে দেখা যায়, এক শনিবার ওই ব্যক্তি বাড়িতে ঢুকেছিল। এরপর টানা তিন দিন সে বাড়ি থেকে বের হয়নি।

তিনদিন পর বাড়ি থেকে বেরিয়েই মারিয়ার মৃত্যু সংবাদ দিয়েছিল সে। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকারও করে নিয়েছে সেই সন্দেহভাজন ব্যক্তি।


একাত্তর/আরএ

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
বিয়ের সানাইয়ের সুর মুহূর্তেই রূপ নিল স্বজনদের বুকফাটানো আর্তনাদে। বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কনের শরীর বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মঞ্চেই। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় মঙ্গলবার রাতে ঘটে...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
কুয়েতের একটি ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৫ ভারতীয় নাগরিকের মরদেহ কেরালায় পৌঁছেছে। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর