বিমানভর্তি মরদেহ পৌঁছালো কেরালায়

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৩:২২ পিএম

কুয়েতের একটি ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৫ ভারতীয় নাগরিকের মরদেহ কেরালায় পৌঁছেছে। 

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভারতের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মরদেহগুলো নিয়ে কেরালার কোচি বিমানবন্দরে অবতরণ করেছে।

বুধবার কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহর মানগাফে অভিবাসী শ্রমিকদের আবাসনে ব্যবহৃত বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। নিহতদের সিংহভাগই ভারতীয়। 

এ ঘটনায় দিল্লিতে কুয়েতের দূতাবাস নিহত ভারতীয়দের শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

নিহত ৪৫ ভারতীয়কে আনতে কুয়েত থেকে আনতে দেশটির সরকার বিমান বাহিনীর একটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান পাঠায়। 

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোচি বিমানবন্দরে উপস্থিত হন। মরদেহগুলো বিকেলে দিল্লি পৌঁছানোর কথা রয়েছে। 

কুয়েতের আগুনে নিহত ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি কেরালা রাজ্যের, ২৩ জন। এরপর রয়েছে তামিলনাড়ু সাতজন। 

এছাড়া উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের তিন জন করে, আর ওড়িশার দুই জন। এছাড়াও মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, পাঞ্জাব ও হরিয়ানার একজন করে মারা গেছেন।

আরবি
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর