প্রতিরোধের মুখে শান রাজ্যে পিছু হটেছে মিয়ানমার সেনারা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৯ পিএম

প্রতিরোধ বাহিনীর পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। সোমবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে শান রাজ্যের মোইবি থেকে সরে আসে তারা। এরমধ্যেই, জান্তার যে কোনো আক্রমণ মোকাবেলার ঘোষণা দিয়েছে ন্যাশনাল ডিফেন্স ফোর্স।

এদিকে, জান্তার ১১ মাসের শাসনামলে খুন হয়েছে তিন হাজারের বেশি মানুষ। পাল্টা আক্রমণে ২০ হাজারের বেশি সেনা হারিয়েছে সামরিক বাহিনী।

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশের পেকন উপজেলার মোইবি থেকে পিছু হটেছে জান্তা বাহিনী। প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে চারদিনের হামলা-পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হোয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। সংঘাত শুরু হয় বৃহস্পতিবার।

জান্তা বাহিনী মোইবিতে হামলা চালাতে গেলে তাদের প্রতিহত করে প্রতিরোধ বাহিনী। সংঘাতে জান্তার ৮৫ সৈন্য মারা যায়। প্রতিশোধ নিতে বিমান ও গোলা হামলা জোরদার করে সামরিক বাহিনী। প্রতিরোধকারীদের পাল্টা হামলায় পিছু হটে জান্তা বাহিনী।

কারেন ন্যাশনাল ডিফেন্স ফোর্সের মুখপাত্র জানান, জান্তা বাহিনী যুদ্ধবিমান থেকে বৃষ্টির মতো গোলা বর্ষণ করেছে। তবে তাদের পদাতিক বাহিনীর অবস্থা খুবই দুর্বল। জান্তার যেকোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত বলেও জানানো হয়।

এদিকে, জান্তার শাসনামলের ১১ মাসে তিন হাজার ১০ জন খুন হয়েছেন। আহত হয়েছে ২ হাজার জন। প্যারালাল ন্যাশনাল ইউনিট গভরমেন্ট এ তথ্য জানিয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি মাসের আগস্ট পর্যন্ত সাধারণ মানুষের উপর ৬ হাজার ৩০৫টি হামলা করেছে সামরিক বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয়েছে সাংগাই অঞ্চলে, এক হাজার ৯২৩টি। তারপরই ম্যাগওয়েতে ৮৬৪টি, ইয়াঙ্গুনে ৬০১টি।

প্রতিরোধকারীদের পাল্টা আক্রমণে জান্তার ২০ হাজার ১৫০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে সাত হাজার। নিহত হয়েছে এক হাজার ৫০০ প্রতিরোধযোদ্ধা। গত সপ্তাহে জানানো হয়, মিয়ানমারের অর্ধেকের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার।

আরও পড়ুন: আধুনিক দাসত্বের শিকলবন্দি পাঁচ কোটি মানুষ

প্রতিবেদনে বলা হয়, প্রতিরোধের মুখে পড়ে মানুষকে আতঙ্কিত করার জন্য নির্বিচারের হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, সাধারণকে ঢাল হিসাবে ব্যবহার, বিমান হামলা, আগুন, যৌন সহিংসতার মতো অপরাধ করছে জান্তা। ২০ হাজার ১৫৩টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তারা।

এছাড়া, অ্যাসিসসেন্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানায়, জান্তা ক্ষমতা নেয়ার পর দুই হাজার ২৭৩ জন খুন হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৫ হাজার ৪০০ জনকে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে জানানো হয়।


একাত্তর/আরএ

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত আবু মুসা দ্বীপ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে দুই হাজারের বেশি প্রজেক্টাইল এবং প্রায় ৩০০টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর