ইউক্রেনের জন্য আরো ৬০ কোটি ডলার সহায়তা ঘোষণা হোয়াইট হাউসের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০১ পিএম

হোয়াইট হাউস ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা হিসেবে ৬০ কোটি ডলারের নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে।

রাশিয়ার আগ্রাসন বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা অভিযানের সমর্থনে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এমন ঘোষণা দেওয়া হলো। খবর এএফপি’র।

হোয়াইট হাউস নির্বাহী শাখার এক বিবৃতিতে বলা হয়, এ সহায়তার আওতায় বিভিন্ন সরঞ্জামাদি ও সেবার পাশাপাশি প্রশিক্ষণ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি এবং অস্ত্রের ধরনের ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তায় এক হাজার পাঁচশ’ কোটি ডলারের বেশি প্রদান করেছে।

আরও পড়ুন: লক্ষ্ণৌতে দেয়াল ধসে নিহত ৯

রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনের সামরিকবাহিনী ব্যাপক প্রতিরোধ যুদ্ধ শুরু করার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ ঘোষণা আসলো।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর