লিফটের দরজায় আটকে স্কুল শিক্ষকের মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

স্কুলের লিফটে আটকে পড়ে প্রাণ হারালেন শিক্ষক গিনেল ফার্নান্দেজ (২৬)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারতের মহারাষ্ট্রের পশ্চিম মালাডের চিঞ্চোলি বন্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ খবর জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা যায়, গিনেল ফার্নান্দেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুর ১টার দিকে সাততলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপরের দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও শরীরের বাকি অংশ বাইরেই ছিল।

দেয়াল-লিফটের মধ্যে আটকে পড়া অবস্থায় তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর (ইউডি) মামলা করে তদন্ত শুরু করেছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কী না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/এসএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
শনিবার ভোরে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের এক পৈশাচিক অধ্যায় রচিত হলো। হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৩ জন নিরপরাধ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর