প্রশান্ত মহাসাগর জাপানের নর্দমা নয়: চীন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

প্রশান্ত মহাসাগর জাপানের নর্দমা নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। জাপানের পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।  

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নিং এসব কথা বলেন।

এদিকে জাপানের সংবাদমাধ্যমের খবর অনুসারে, জাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা মাল্টি-নিউক্লাইড ট্রিটমেন্ট সিস্টেম (এএলপিএস) দিয়ে বিশুদ্ধ করার পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক বর্জ্যপানির নমুনা বিশ্লেষণ করেছে। বিশ্লেষণে দেখা গেছে যে, এ পানির ঘনত্ব স্ট্রোনটিয়াম-৯০ জাপানি জাতীয় মানদণ্ডের তিনগুণ।

এই তথ্য প্রকাশের পর জাপানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন।   

এ প্রসঙ্গে মাও নিং বলেন, এ বিশ্লেষণ ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিবেদন সম্পূর্ণরূপে প্রমাণ করে যে, জাপানের ডেটার নির্ভরযোগ্যতা, পরিশোধন যন্ত্রের কার্যকারিতা এবং পরিবেশগত প্রভাবের অনিশ্চয়তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সম্পূর্ণ যুক্তিসঙ্গত।

আরও পড়ুন: রাজধানীতে দুর্ঘটনায় আহত সেই ছাত্রী মারা গেছেন

এর আগে প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় পারমাণবিক বর্জ্যপানি ফেলার পরিকল্পনা বন্ধ করার জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম এবং নাগরিক সমাজ জাপানের প্রতি আহ্বান জানিয়েছে৷

এদিকে চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা করেন যে, তার সরকার দেশের পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি বিকাশের জন্য নিষ্ক্রিয় পারমাণবিক কেন্দ্রগুলো পুনরায় চালু করবে। 

তবে কিশিদা জানান, নিরাপদ না করেই জাপান তার পারমাণবিক বর্জ্যপানি নিঃসরণ করবে না।


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর