বন্যাদুর্গত পাকিস্তানের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ পিএম

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেশটিতে সফর করছেন হলিউড তারকা ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি। 

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে সিন্ধু প্রদেশের দাদু এলাকার জমজামা তেলক্ষেত্রে পৌঁছান জোলি। পরে সেখান থেকে নৌকাযোগে জোহি ও সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরেজমিনে পাকিস্তানের বন্যা পরিস্থিতি ও দুর্গত মানুষের অবস্থা পর্যবেক্ষন করছেন। এ দুর্ভোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

এর আগে ২০০৫ ও ২০১০ সালেও ভূমিকম্পের সময় পাকিস্তান সফর করেন তিনি। তবে বর্তমানে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির জরুরি অপারেশনের অংশ হিসেবে এ সফরে গেছেন তিনি।

image


এ সফরের জন্য জোলিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জনগণের জন্য তিনি প্রয়োজনীয় জরুরি সহায়তার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন বলে আশা সংশ্লিষ্টদের। 

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) বলছে, জোলির এবারের সফরের উদ্দেশ্য জলবায়ু সংকটের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে কাজ করা এবং জরুরি সহায়তা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধ করা।

আরও পড়ুন: কক্সবাজারে ক্যাম্পের ভেতর রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এদিকে চলতি মাসের ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। স্মরণকালের ভয়াবহ এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

পাকিস্তান সরকার বলছে, এবারের বন্যায় দেশটির আনুমানিক ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে এরইমধ্যে দেশটিতে প্রায় ১৫০০ জন মারা গেছেন। 


একাত্তর/আরবিএস 

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর