পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ছয় সেনা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই কর্মকর্তাসহ ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মেজর পদের কর্মকর্তা।

পাকিস্তানভিত্তিক ডন পত্রিকার খবরে বলা হয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে একটি অপারেশনাল ফ্লাইটের সময় এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনী সোমবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ২২১ কিলোমিটার (৭৫ মাইল) দূরে খোস্ত শহরের কাছে একটি অপারেশনাল ফ্লাইটের সময় গভীর রাতে এটি বিধ্বস্ত হয়।  

সেনাবাহিনীর বিবৃতিতে এই দুর্ঘটনার কারণ বা ওই এলাকায় তাদের অভিযানের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

দুর্ঘটনার খবরের প্রতিক্রিয়ায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক উর্দু টুইট বার্তায় বলেছেন, তিনি গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন এবং যোগ করেছেন যে, পুরো জাতি শোকসন্তপ্তদের শোক ভাগ করে নিয়েছে।

আরও পড়ুন: কে এই জর্জিয়া মেলোনি?

সোমবার সেনাবাহিনীর বরাতে নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করেছে ডন। তারা হলেন- 

মেজর খুররম শাহজাদ (পাইলট)। ৩৯ বছর বয়সী এ কর্মকর্তা পাকিস্তানের এটকের বাসিন্দা। 

মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট)। তিনি রাওয়ালপিন্ডির বাসিন্দা। ৩০ বছর বয়সী এই কর্মকর্তার দুই ছেলে সন্তান রয়েছে।

সুবেদার আব্দুল ওয়াহিদ। ৪৪ বছর বয়সী ওয়াহিদ কারাকের সাবিরাবাদ গ্রামের বাসিন্দা। 

২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ ইমরান। তিনি খানওয়ালের মখদুমপুরের বাসিন্দা।  

নায়েক জলিল। বয়স ৩০, তিনি গুজরাট জেলার তেহ খারিয়ানের লোহারার ভুট্টা গ্রামের বাসিন্দা। 

দুর্ঘটনায় নিহত ওপর ব্যক্তি হলেন ৩৫ বছর বয়সী সিপাহী শোয়েব। তিনি পাকিস্তানের এটক জেলার খাতারফট্টি পিও সৈয়দা তেহ ঝান্ড গ্রামের বাসিন্দা। 


একাত্তর/আরবিএস  

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর