মিয়ানমারে কঠিন প্রতিরোধের মুখোমুখি জান্তা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০২:০৩ পিএম

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধকারীদের পাল্টা আক্রমণে সেনাবাহিনীর চার ক্যাপ্টেনসহ জান্তার অন্তত ২০ সদস্য নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাখাইনে আরাকান আর্মির হামলায় নিহত হয়েছে ১২ জন। জবাবে অবরোধ জোরদার করেছে সামরিক বাহিনী।  

ম্যাগাওয়েতে সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে বাড়িঘর থেকে পালিয়েছে ১৬ গ্রামের ২০ হাজার বাসিন্দা। 

মিয়ানমারের ম্যাগাওয়ে অঞ্চলের সিকফিউ উপজেলায় অন্তত ৫৯টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জান্তার বাহিনী। গত ১৫দিনে জীবন বাঁচাতে পালিয়েছে ১৬ গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দা। 

গুলিতে একজন প্রতিরোধকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও একজনকে। হামলায় জান্তা বাহিনীর তিনটি দল অংশ নেয়। 

সদস্য ছিলো সাড়ে পাঁচশোর বেশি। নর্দার্ন সিকফিউ ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানায়, ১৫টি গ্রামের নিয়ন্ত্রণ তাদের হাতে। জান্তার বিরুদ্ধে 

বৃহস্পতিবার প্রতিরোধকারীদের পাল্টা আক্রমণে রাখাইন, মন, শান, কারেন, মান্দালে, সাগাইং ও ইয়াঙ্গুন অঞ্চলে চার সামরিক কর্মকর্তাসহ জান্তার অন্তত ২০ সদস্য নিহত হয়েছে। 

মুক্ত করা হয় দুই রাজবন্দীকে। স্থানীয় গণমাধ্যম জানায়, আরাকান আর্মির হামলায় রাখাইনে জান্তার ১২ সৈন্য নিহত হয়েছে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের মংডুর কয়েকটি গ্রামে অবরোধ করেছে সামরিক বাহিনী। আটকে পড়ছেন শত শত বাসিন্দা। খাবার ও ওষুধ সংকটে দিন কাটছে তাদের। 

তামান্তার গ্রামের এক বাসিন্দা থাইল্যান্ডে মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাবতীকে জানায়, তাদের এখন কলাগাছ খেয়ে থাকতে হবে। 

রান্নার তেল ফুরিয়ে গেছে অনেক আগে। সামরিক বাহিনী চারদিক থেকে তাদের ঘিরে রাখায় কোথাও পালাতে পারছেন না।

আগস্টের শুরুতে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকি জান্তার কাছ থেকে দখল করে আরকান আর্মি। তারপর ওই অঞ্চলে অবরোধ জোরদার করে সামরিক বাহিনী। 

আরও পড়ুন: জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া

বিভিন্ন সড়কে অসংখ্য নিরাপত্তা চৌকি স্থাপন করেছে তারা। বাস ও ট্রাকে কড়া তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীবাহী বাস চলাচল খুবই সীমিত।

গত দু'মাসে জান্তার কাছ থেকে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের সাতটি নিরাপত্তা চৌকির দখল নেয় আরাকান আর্মি। 

শুধু থাই নয়, হামলার ভয়ে পালেতোয়ার কয়েকটি চৌকি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে জান্তা বাহিনী। বিশ্লেষকরা বলছেন, অনেক স্থানেই পিছু হটতে বাধ্য হচ্ছে মিয়ানমার সেনারা।


একাত্তর/এসজে
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর