ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে মৃত্যু বেড়ে ১৩৩

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১০:৩২ এএম

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। 

সোমবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

আইএইচআর বলছে, সরকারি আইনশৃঙ্খলা-বাহিনীর হাতে বিক্ষোভকারীদের এভাবে নিহত হওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য।

দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরে গত এক সপ্তাহ ধরা চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১জন নিহত হয়েছে বলে দাবি মানবাধিকার সংস্থাটির।

এদিকে, পুলিশের সঙ্গে দেশটির এক নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হওয়ার পর বিরাট সংখ্যাক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গাড়ি পার্কিংয়ে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, তেহরানের শরিফ ইউনিভার্সিটিতে পুলিশ গুলি ছোঁড়ার পর শিক্ষার্থীরা দৌড়ে পালাচ্ছে। 

একটি ভিডিওতে দেখা যাচ্ছে শরিফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে ছাত্ররা পালিয়ে বেড়াচ্ছে। দূর থেকে বন্দুকের গুলির শব্দ শোনা যাচ্ছে।

আরও পড়ুন: দ্বিতীয় রাউন্ডে গড়াচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন 

গত ১৩ সেপ্টেম্বর ইরানে পুলিশ হেফাজতে মাশা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পুরো দেশ। 

মাশার মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এর জেরে এখন পর্যন্ত দেড় হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর