ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে ৫৭০ মিলিয়ন ডলার হাপিশ

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৭:৪৬ পিএম

পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের সাথে সম্পর্কিত ব্লকচেইন থেকে ৫৭০ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছে বলে জানিয়েছে বাইন্যান্সের এক মুখপাত্র।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনবি চেইনে ব্যবহৃত একটি 'ব্রিজ' থেকে টোকেন চুরি হওয়ার কথা জানিয়েছেন বাইন্যান্স সিইও চ্যাংপেং ঝাও। 

এক টুইটবার্তায় ঝাও জানান, হ্যাকাররা ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। তবে পরে এক ব্লগ পোস্টে বিএনবি চেইন জানায়, ৫৭০ মিলিয়ন ডলার দামের দুই মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি তুলে নিয়েছে হ্যাকাররা। 

সাম্প্রতিক সময়ে হ্যাকারদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ব্লকচেইন ব্রিজ। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্রিপ্টোকারেন্সি স্থানান্তর করতে ব্লকচেইন ব্রিজ ব্যবহৃত হয়। 

আগে বাইন্যান্স কয়েন নামে পরিচিত বিএনবি ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করে বিএনবি চেইন। ৪৬ বিলিয়ন ডলার সমমূল্যের বিএনবি পৃথিবীর পঞ্চম বৃহত্তম টোকেন। 

আরও পড়ুন: মিয়ানমারে ভয়ংকর শ্রমপাচারের শিকার শত শত ভারতীয়

ক্রিপ্টো বিশ্লেষক প্রতিষ্ঠান চেইনালাইসিস জানিয়েছে, এবছর ১৩টি ব্রিজ হ্যাকের মাধ্যমে প্রায় দুই বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করা হয়েছে। 

ভবিষ্যতে হ্যাকিং ঠেকাতে একটি নতুন 'নিয়ন্ত্রণ পদ্ধতি' চালু করার কথা জানিয়েছে বিএনবি চেইন। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা চীনে ঘাঁটি গড়া একটি বিশাল সাইবার হ্যাকিং অভিযান ব্যর্থ করে দিয়েছে। এই হ্যাকিং নেটওয়ার্কটি মার্কিন বিচার বিভাগ, মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন...
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের নিজেদের নামে আলাদা আলাদা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার অভ্যন্তরীণ তথ্য ইরানি অপারেটিভরা হ্যাক করেছে বলে ট্রাম্পের প্রচারণাশিবির অভিযোগ করেছে। ট্রাম্পের রানিংমেট জেডি...
হ্যাকিং। বুদ্ধিমান ও মেধাবীদের ভয়ঙ্কর জগত। প্রযুক্তি আর ইন্টারনেটভিত্তিক আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকির নাম হ্যাকিং। আর এই কাজটি যারা করেন তাদের বলা হয় হ্যাকার। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর