অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনী

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৪:১৬ পিএম

এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন নাগরিক। তারা হলেন- বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ।

সোমবার (১০ অক্টোবর) বিকেল পৌনে চার্টঅর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। 

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার জন্য তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানায় নোবেল কমিটি। 

বেন এস বারন্যাঙ্কে মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান। ডগলাস ডব্লিউ ডায়মন্ড ইউনিভার্সিটি অব শিকাগো এবং ফিলিপ এইচ ডিবভিগ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। 

উল্লেখ্য, আক্ষরিক অর্থে অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেয়া হয়না। এটিকে বলা হয় 'ভেরিজেস রিকসব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। কেননা, ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের প্রবর্তন করা পুরস্কারের মধ্যে এই ক্যাটাগরিটি ছিল না। 

আরও পড়ুন: চীনের প্রশংসায় ভাসছেন ইলন মাস্ক, তিরস্কার তাইওয়ানের

১৯৬৯ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়ে আসছে। তবে নোবেল কমিটি একে স্বীকৃতি দেয়। 

গত বছর অর্থনীতিতে এ পুরস্কার পেয়েছিলেন ডেভিড কার্ড, জশুয়া অ্যাংরিস্ট ও গিডো ইমবেনস। 


একাত্তর/এসজে
ইরানিরা এখন এক ত্রিমুখী সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন, একদিকে চার সপ্তাহ ধরে চলা মার্কিন-ইসরাইলি যুদ্ধের ভয়াবহতা আর তেহরানের পাল্টা হামলা; অন্যদিকে ধুঁকতে থাকা অর্থনীতি এবং দেশটির ইতিহাসে দীর্ঘতম...
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াক ত্বরান্বিত করা- এমন অণুগঠিত একটি কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়ন করে রসায়ন...
পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যৌথভাবে বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন ব্রিটিশ নাগরিক জন ক্লার্ক, ফরাসি নাগরিক মিশেল দেভোরে এবং আমেরিকান...
চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর