ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় আটক আট

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৫:১৪ পিএম

ক্রিমিয়ার সাথে রাশিয়াকে সংযুক্তকারী সেতুতে বিস্ফোরণের ঘটনায় আটজনকে আটক করার কথা জানিয়েছে রাশিয়া। 

বুধবার (১২ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে পাঁচজন রাশিয়ান এবং বাকিরা ইউক্রেনীয় ও আর্মেনীয় নাগরিক বলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) পক্ষ থেকে জানানো হয়েছে। 

এ হামলার জন্য এফএসবি কিয়েভকে দায়ী করলেও, রাশিয়ার তদন্তকে 'বাজে কথা' বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার একটি বাজারে হামলায় সাতজন নিহত হওয়ার দিনই এই গ্রেপ্তারের খবর জানালো রাশিয়া। 

এছাড়াও এদিন দিনিপ্রো অঞ্চলের নিকোপোলে শেলের আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের একজন মুখপাত্র। 

এফএসবি কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিলো বুদানভ, এর কর্মী ও এজেন্টরা ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেন। 

তাদের অভিযোগ, বিস্ফোরক দ্রব্যগুলো প্লাস্টিকে মুড়ে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে সাগরপথে প্রথমে বুলগেরিয়া ও জর্জিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর আর্মেনিয়া হয়ে রাশিয়ায় নেয়া হয় সেগুলোকে। 

তবে রাশিয়ার এ অভিযোগকে অস্বীকার করেছেন অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইয়ুসভ। 

ইউক্রেনের সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এফএসবি ও রাশিয়ার তদন্ত কমিটির সব কর্মকাণ্ডই ননসেন্স। পুতিন শাসনের সেবা করার জন্য এসব মিথ্যা কাঠামো দাঁড় করানো হয়েছে, সুতরাং তাদের সাম্প্রতিক এসব ঘোষণার প্রেক্ষিতে আমরা কোনো মন্তব্য করবো না'। 

শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর সোমবার ইউক্রেনজুড়ে ব্যাপক আক্রমণ চালায় রাশিয়া। 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উদ্দেশ্য আগের মতো একই আছে কিনা জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, সেগুলো একদম আগের মতই আছে। ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে সেগুলো আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে। 

আরও পড়ুন: উ. কোরিয়াকে রুখতে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়াকে পাশে চায় জাপান

সোম ও মঙ্গলবারের হামলার পর জি সেভেনের এক ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের আহবান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তার এ আহবানের পর ইউক্রেনকে 'অর্থনৈতিক, মানবিক, সামরিক, কূটনৈতিক ও আইনি' সহায়তা দেয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জি সেভেনভুক্ত দেশগুলো।


একাত্তর/এসজে 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর