দশ বছর পর পাকিস্তানে মালালা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৬:১৩ পিএম

তালেবান হামলার ১০ বছর পর গতকাল মঙ্গলবার জন্মভূমি পাকিস্তানে গেছেন মালালা ইউসুফজাই। 

বন্যায় বিপর্যস্ত দেশটির মানুষের সঙ্গে দেখা করবেন সর্বকনিষ্ঠ এ নোবেল বিজয়ী। সঙ্গে তাঁর মা-বাবাও রয়েছেন।

তাদের এ সফর ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এক দশক আগে তালেবানের গুলিতে আহত হয়ে দেশ ছাড়ার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানে গেলেন তিনি। খবর জিও নিউজের। 

জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। এ বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন নোবেল বিজয়ী ও নারীশিক্ষার এই ক্যাম্পেইনার। 

তার স্বেচ্ছাসেবী সংগঠন মালালা ফান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিকে এ ফান্ডের মাধ্যমে সহযোগিতা করা হবে। এমন এক সময়ে মালালা পাকিস্তানে গেছেন, যখন তার শহর মিনগোরাতে ফের মাথাচাড়া দিয়েছে তালেবানি শাসন। প্রতিবাদে পথে নেমেছেন মালালারই স্কুলের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়।


একাত্তর/এআর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর