উচ্চ মূল্যস্ফীতির প্রতিবাদে প্যারিসে গণবিক্ষোভ

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:৫৯ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জ্বালানি সংকট ও উচ্চ মুল্যস্ফীতির প্রতিবাদে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ বিক্ষোভে অংশগ্রহণ করেন কয়েক হাজার লোক। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।  

বার্তা সংস্থা রইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৬ অক্টোবর) বিক্ষোভকারীরা দ্রব্যমূল্য ও তেলের অব্যাহত মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন এবং বেতন বাড়ানোর দাবি জানান। 

ফরাসি বামপন্থী দল লা ফঁসা সুমিজের নেতা জঁ-লুক মিলোশো মুদ্রাস্ফীতি মোকাবিলায় ব্যর্থতার দায় চাপিয়েছেন ফরাসি সরকারের ওপর। তিনি জনগণকে আগামী মঙ্গলবার এর প্রতিবাদে ধর্মঘট পালনের আহ্বান জানান। 

তিনি জনতার উদ্দেশ্যে বলেন, এই বিক্ষোভের মধ্যদিয়ে আমরা আন্দোলন শুরু করেছি।

এরইমধ্যে ধর্মঘট পালনের জন্য ফ্রান্সজুড়ে প্রচারনা চালাচ্ছে বামপন্থী দল লা ফঁসা সুমিজ। বেতনের পাশপাশি অন্যান্য নাগরিক সুবিধা বাড়ানোর দাবি তুলেছে দলটি। 

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে প্যারিসে নিরাপত্তা জোরদার করেছে সরকার। তবে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।  

আরও পড়ুন: ইইউ গ্যাসের দাম নির্ধারণ করে দিলে সরবরাহ বন্ধ করবে রাশিয়া

ফরাসি বাজেট মন্ত্রী গ্যাব্রিয়েল আটালের দাবি, বামপন্থী জোট বর্তমান পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। 

তিনি ফরাসি রেডিও স্টেশন ইউরোপ-১ এ বলেন, আজকের মিছিলটি তাদের মিছিল যারা দেশকে অবরুদ্ধ করতে চায়।


একাত্তর/আরবিএস   

ইরানে জানুয়ারি মাসে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের দেয়া ৩২ হাজার...
ইরানের বিশাল গণবিক্ষোভ দেশটির শাসন ব্যবস্থার নির্বাসিত শত্রুদের ঐক্যবদ্ধ করলেও, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের পুরনো তিক্ত বিভেদ এখনও প্রধান বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে রয়ে গেছে।
ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলা নজিরবিহীন গণবিক্ষোভ দমনে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের মুখে বুধবার কয়েক ডজন ইরানি নাগরিক সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করেছেন।
ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ রুখতে তেহরান এবার প্রতিবেশী দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর