বুকার পেলেন শ্রীলঙ্কার শিহান করুনাতিলকা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:৫৩ এএম

শ্রীলঙ্কার লেখক শিহান করুনাতিলকা তার বই দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’র জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন। 

শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত আলোকচিত্রী ও জুয়াড়ি মালি আলমেইদা’র জীবনকে উপজীব্য করে লেখা উপন্যাসটি শিহান করুনাতিলকার দ্বিতীয় বই।

শ্রীলঙ্কার শিহান করুনাতিলকা দেশটির বুকারজয়ী দ্বিতীয় লেখক। ১৯৯২ সালে শ্রীলঙ্কার মাইকেল ওন্দাৎজে তাঁর দ্য ইংলিশ প্যাশেন্ট উপন্যাসের জন্য বুকার পান। পরে বইটি নিয়ে সিনেমা হয়, যেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

পুরস্কার পাওয়ার পর শিহান করুনাতিলকা বলেন, ২০০৯ সালে তিনি বইটি লেখার সিদ্ধান্ত নেন, ঠিক যখন গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এ যুদ্ধে কত মানুষ মরল বা এর জন্য দোষী কারা এসব বিতর্ক চলছে। এতে ভৌতিক কাহিনীর মাধ্যমে গল্প বলেন করুনাতিলকা, যেখানে একজন মৃত ব্যক্তিও তার ভাবনাচিন্তা প্রকাশ করেন।

সোমবার লন্ডনে ব্রিটিশ কুইন কনসোর্ট ক্যামিলা’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ৪৭ বছর বয়সি লেখক শিহান করুনাতিলকা। পুরস্কারের সঙ্গে করুনাতিলকা ৫০ হাজার পাউন্ড পাবেন। ২০১৯ সালের পর এবার সশরীরে হলো ইংরেজি সাহিত্যের সম্মানজনক পুরস্কারটির আনুষ্ঠানিকতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপ সংগীতশিল্পী ডুয়া লিপা। এবারের অনুষ্ঠানে ব্রিটিশ লেখক ম্যান্টেলকে স্বরণ করা হয়। গত মাসে তিনি ৭০ বছর বয়সে মারা যান। ম্যান্টেল প্রথম ব্রিটিশ এবং প্রথম একজন নারী হিসেবে দুই বার এ পুরস্কার পান।

১৯৬৯ সাল থেকে ইংরেজি ভাষার উপন্যাসের জন্য প্রতি বছর যুক্তরাজ্য থেকে বুকার পুরস্কার দেওয়া হয়ে আসছে। গত বছর পান দক্ষিণ আফ্রিকার লেখক ডেমোন গ্যালগুট এবং এর আগের বছর সালমান রুশদি, মারগারেট আটউড এবং হিলারি ম্যান্টেল যৌথভাবে বুকারে ভূষিত হন। সূত্র: রয়টার্স, বিবিসি


একাত্তর/এআর

ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের লেখক, আইনজীবী ও সমাজকর্মী বানু মুশতাক। তার ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। প্রথমবারের কোনো গল্পসংকলন...
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর