টুইটার কিনেই সিইওসহ তিন কর্তাকে বরখাস্ত করলেন মাস্ক

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:১০ পিএম

অবশেষে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনেই নিলেন বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বাংলাদেশি টাকায় টুইটারের দাম দাঁড়ালো চার হাজার চারশ’ কোটি টাকায়।

শুক্রবার (২৮ অক্টোবর) মাস্কের টুইটার একাউন্ট ঘুরে দেখা যায় তিনি তার একাউন্টে নিজেকে ‘টুইটার বস’ হিসেবে পরিচয় দিয়েছেন। বর্তমানে টুইটারে তার ফলোয়ার সংখ্যা ১১০.৪ মিলিয়ন।

এছাড়া আজ সকালে তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘পাখি মুক্ত’। ধারণা করা হচ্ছে টুইটার কেনার প্রতিক্রিয়াতেই তিনি এমন মন্তব্য করেছেন।

অন্যদিকে টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাটাইয়ের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

এর মধ্যে প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল রয়েছেন।

একাধিক সূত্রে বৃহস্পতিবার এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

আগরওয়াল, সেগাল এবং কোম্পানির শীর্ষ আইন ও নীতি নির্বাহী বিজয়া গাড্ডেকে ব্যবসায় ব্যাপকভাবে অবদানের জন্য ধন্যবাদ জানান টুইটারের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন।

বৃহস্পতিবার টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, এই প্ল্যাটফর্মে অর্থ উপার্জনই আগ্রহের বিষয় নয়।

টুইটারে বিনিয়োগকারী রস গারবার বিবিসিকে নিশ্চিত করেছেন চুক্তিটি সম্পন্ন করেছেন ইলন মাস্ক। বলেন, সহজ হবে বলে আমি এটা করিনি। আরো টাকা উপার্জনের জন্যও এটা করিনি। আমি মানবতাকে সাহায্য করার জন্য কাজটি করেছি, যাকে আমি ভালোবাসি।

এর আগে একাধিক শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি বাতিল চেয়েছিলেন ইলন মাস্ক। তখন থেকেই জল্পনার নতুন মোড় নেয়।

আরও পড়ুন: জেমস ওয়েবের চোখে ‘পিলারস অব ক্রিয়েশনের’ অনবদ্য ছবি

মাস্ক বলেছিলেন, তার পেছনে হটে যাওয়ার কারণ টুইটার তাদের প্লাটফর্মে থাকা স্প্যাম ও ফেইক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হয়েছে।


একাত্তর/আরএ

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর