দক্ষিণ কোরিয়ায় হ্যালোইনে ভিড়ের চাপে প্রাণ ওষ্ঠাগত

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:০৩ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উদযাপনের অনুষ্ঠানে মানুষের হুড়োহুড়িতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। উৎসব চলাকালীন সময়ে পদদলনে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সিউলের ইতায়েওন জেলায় অন্তত ৫০ জনকে সিপিআর দিয়েছে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ। সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হল একটি জরুরি চিকিৎসা প্রক্রিয়া যা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির স্বতঃস্ফূর্ত রক্ত সঞ্চালন এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধারের জন্য দেয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরের ইটাওয়ান এলাকায় প্রচুর জনসমাগম। সেখানে জরুরি পরিষেবার মাধ্যমে রাস্তায় অজ্ঞান ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ওই এলাকায় জরুরি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, কমপক্ষে ৮১ জন ব্যক্তির "শ্বাসকষ্ট" -এর তথ্য পাওয়া গেছে।

তবে এ ঘটনায় কতজন নিহত হয়েছেন এবং কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তায় কয়েকটি 'বডি ব্যাগ' পড়ে আছে। সাধারণত মৃতদেহ বহনে এ ব্যাগ ব্যবহার হয়। 

স্থানীয় চিকিৎসক ও কর্তৃপক্ষ এখনও কারো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি। 


একাত্তর/আরবিএস  

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর