হ্যালোইনে পদদলিতে নিহতদের ১৯ জন বিদেশি, জাতীয় শোক ঘোষণা

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০২:১৮ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ অক্টোবর) দমকল বাহিনীর প্রধান চই সুঙ-বিওম জানান, পদদলিতের ঘটনায় নিহতদের মধ্যে ইরান, চীন, নরওয়ে, উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এক বিবৃতিতে ইউন বলেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক ঘটনা। সিউলের কেন্দ্রে এ রকম একটি বিপর্যয়কর ঘটনা ঘটা ঠিক হয়নি।’

শনিবার ইটাইওনে শহরে জমাগমে পদদলিতের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ মারা গেছেন। 

দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়নহাপকে তিনি আরও বলেন, হ্যালোইন উৎসবে অংশ নিতে এদিন ইটাইওনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

সেখানে কোনও গ্যাস লিকেজ অথবা অগ্নিকাণ্ডের কারণে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে ধারণা প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে পুরো বিষয়টি খতিয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, হ্যালোইন উৎসবের আয়োজনে একটি সংকীর্ণ গলিতে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে এই পদদলনের ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক নেমে এসেছে দক্ষিণ কোরিয়াজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন অনেকে।


একাত্তর/এসজে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর