স্বামীর উপর হামলায় বিপর্যস্ত ন্যান্সি পেলোসি

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৯ পিএম

স্বামীর ওপর সহিংস হামলার কারনে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। শুধু তিনি নন, তার গোটা পরিবার ট্রমার মধ্যে রয়েছেন।

গেলো শুক্রবার সান ফ্রান্সিসকোর বাড়িতে ন্যান্সির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। তার নাম ডেভিড ডেপাপে।

হামলায় পল মাথা ও হাতে আঘাত গুরুতর পেয়েছেন। হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। তিনি দ্রুত পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

শনিবার সন্ধ্যায় টুইটারে এক চিঠি পোস্টের মাধ্যমে ন্যান্সি পেলোসি বলেছেন, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদের মন ভেঙে গেছে এবং তারা মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছে।

হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, পুলিশ ও জরুরি সেবার সদস্যদের দ্রুত পদক্ষেপ এবং তিনি যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা পেয়েছেন সে জন্যে আমরা কৃতজ্ঞ।

আরও পড়ুন: গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে ৩০ জনের মৃত্যু, আহত বহু

পল পেলোসির ওপর হামলার সময়ে তিনি বাড়িতে একা ছিলেন। ন্যান্সি পেলোসি সে সময়ে কাজের সূত্রে ওয়াশিংটন ছিলেন। তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানান ন্যান্সি।

এদিকে আটক ডেপাপেকে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, বয়স্ক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, হুমকিসহ আরো কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে।


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর