ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১০:০২ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে তাকে বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ অক্টোবর) পাকিস্তানের পূর্বাঞ্চলে গুজরানওয়ালা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

আগাম নির্বাচন আয়োজনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে শুক্রবার (২৮ অক্টোবর) এ লংমার্চ শুরু করেন ইমরান খান। আগামী শুক্রবার (৪ নভেম্বর) তার ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। 

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা আরেক সাংবাদিক কাজাফি বাট বলেন, নিহত সাদাফ নাইম (৪০) ইমরান খানের বক্তব্য নিতে তার ট্রাক বেয়ে ওঠার চেষ্টা করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। 

আরও পড়ুন: গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহত বেড়ে ১২০

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর নেতা মুসাররাত জামশেদ চিমা ইমরানের ট্রাকের চাপায় নাইমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় পুলিশ। 

এ ঘটনার পর এক টুইটবার্তায় ইমরান খান বলেন, 'আমাদের মার্চ চলাকালীন এক জঘন্য দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যুতে আমি বিস্মিত ও গভীরভাবে শোকাহত'। 


একাত্তর/এসজে
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
জাপানে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে নামার ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর ও গোলমেলে পরিস্থিতির মুখে পড়ল দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দল। ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দক্ষিণ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর