গুজরাটে ঝুলন্ত ব্রিজ ধসের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১১:০৫ পিএম

ভারতের গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ধসের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগসহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে। খবর: এনডিটিভি।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোরবি জেলায় মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি কয়েকশ মানুষ নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে। এতে অন্তত ১৩৪ জন নিহত হয়। 

সেসময় সেতুতে থাকা অনেকেই অন্ধকারে ছিটকে নদীতে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে ভেঙে পড়া সেতু থেকে বহু মানুষকে ঝুলে থাকতেও দেখা গেছে। এসময় সাহায্য পাওয়ার জন্য অনেকে চিৎকার করছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (৩১ অক্টোবর) সকালে নিহতের সংখ্যা ১৪১ বলে জানালেও পরে তা সংশোধন করা হয়। 

ওইদিনই এই দুর্ঘটনার ঘটনায় সেতু কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সেতুটির রক্ষণাবেক্ষণে চুক্তিবদ্ধ থাকা একটি কোম্পানির কর্মী।

সাত মাস বন্ধ রাখার পর সংস্কার কাজ সেরে মাত্র পাঁচদিন আগেই গুজরাটের নববর্ষের দিন সেতুটি খুলে দেওয়া হয়েছিল। কেন সেটি ভেঙে পড়ল তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন।

উল্লেখ্য, আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯ শতকে, ভারতে ব্রিটিশ শাসনের সময়। স্থানীয়দের কাছে ‘জুল্টো পুল’ নামে পরিচিত ২৩০ মিটার দীর্ঘ ওই সেতুতে অনেকেই বেড়াতে যান।


একাত্তর/জো 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর