পশ্চিমবঙ্গের বহুতলে বিস্ফোরণ, অনেকের আটকে পড়ার আশঙ্কা

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের ডানলপে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠছে একটি বহুতল ভবন। ধারনা করা হচ্ছে, ভবনের তিন তলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে ওই বহুতলে। অনেকেই সেখানে আটকা পড়েছেন বলে শঙ্কা স্থানীয়দের।  

সংবাদমাধ্যম এবিপি ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বুধবার সকাল ১১টার কিছু সময় পরে এ ঘটনা ঘটে। সাড়ে ১১টা নাগাদ ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। 

স্থানীয়দের শঙ্কা, বেশ কয়েক জন নারী এবং শিশু এখনও ওই বহুতলে আটকে আছেন। তবে এই ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এরইমধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ল্যাডার দিয়ে উদ্ধারকাজ চলছে। বিচ্ছিন্ন করা হয়েছে ভবনের বিদ্যুৎ সংযোগও।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, যে তলায় বিস্ফোরণ হয়েছে সেটি ফাঁকাই পড়েছিল।

আরও পড়ুন: গুজরাট ট্রাজেডিকে 'ঈশ্বরের ইচ্ছা' বললেন অভিযুক্ত ম্যানেজার

জানা গেছে, ওই বহুতলের ভেতরে একটি ব্যাংক এবং একটি রেস্তরাঁ রয়েছে। এছাড়া বেশ কয়েকটি দোকানঘরও রয়েছে। বুধবার সকালে বিস্ফোরণের আওয়াজ শুনে সেখান থেকে বেরিয়ে আসেন অধিকাংশ বাসিন্দা। 

ডানলপ পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পাশপাশি আগুন লাগল কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর