২১০০ সালে গরমে ইউরোপে বছরে ৯০ হাজার লোক মৃত্যুর আশঙ্কা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০১:২৯ পিএম

কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে।

ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) এ কথা বলেছে।

সংস্থাটি বলছে, অভিযোজন পদক্ষেপ ছাড়া এবং ২১শ’ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা ৩ ডিগ্রি সেলসিয়াসের প্রেক্ষিতে তীব্র গরমে ইউরোপে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে।

ইইএ বলছে, তবে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেসিয়াস রাখা গেলে বার্ষিক মৃত্যু ৩০ হাজার কমানো যাবে।

বিশ্বের বিভিন্ন দেশ পৃথিবীর উষ্ণতা প্রাক শিল্পস্তরের ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখার অঙ্গীকার করেছে। কিন্তু কার্বন নিঃসরনের যে ধারা চলছে তাতে এ লক্ষ্য পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।

সংস্থাটি বলছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত তীব্র গরমে ১ লাখ ২৯ হাজার ইউরোপীয় মারা গেছে।

কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন তাবদাহ ও নগরায়ন বেড়ে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে বিশেষ করে এ মহাদেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা আরো বেড়ে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, ইউরোপে চলতি বছর গরমে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।

আরও পড়ুন: নেপালে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ছয়

ইইএ বলছে, ইউরোপের প্রেক্ষাপটে তীব্র গরম আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত সকল মৃত্যু প্রতিরোধ সম্ভব।


একাত্তর/আরএ

এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর