জলবায়ু সম্মেলনে আর্থিক সহায়তার দাবি উন্নয়নশীল দেশগুলোর

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০২:০০ পিএম

মিশরে কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট "লোকসান ও ক্ষয়ক্ষতি" মোকাবিলায় আর্থিক সহায়তা চেয়েছে উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দ। পাশপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে বলেও মত দেন তারা।  

সোমবার মিশরের শার্ম আল শেখ নগরীতে কোপ-২৭ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে ক্রমবর্ধমান ভয়াবহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের প্রায় দুইশটি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে।

সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, মানবতার সম্মুখে একটি পথই খোলা আছে: সহযোগিতা অথবা ধ্বংস হওয়া। এর পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্বের দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বানও জানান।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী জি-২০ দেশগুলোকে "তাদের রূপান্তরকে এখনই-এই দশকেই ত্বরান্বিত করে নিতে হবে।" 

আরও পড়ুন: সাফ জয়ীদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

এদিকে, এবারই প্রথমবারের মতো নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট লোকসান এবং ক্ষয়ক্ষতি সামাল দেয়ার জন্য আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। শিল্পোন্নত দেশগুলো এমন একটি ব্যবস্থা তৈরি করতে নারাজ যা তাদের ক্ষতি মোকাবিলায় সহায়তা প্রদানে বাধ্য করবে। সেকারণে লোকসান এবং ক্ষয়ক্ষতির জন্য তহবিলের বিষয়টি চলমান আলোচনায় বিতর্কের একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। 

সম্মেলনে বিজ্ঞানীরা উন্নয়নশীল দেশগুলোকে সতর্ক করে জানান, এই প্রান্তিকের বাইরে উষ্ণায়ন হলে তা পৃথিবীকে বসবাসের অযোগ্য একটি হটহাউসের  দিকে ঠেলে দিতে পারে।


একাত্তর/আরবিএস

বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
জলবায়ু বিষয়ক কপ-২৮ সামিটে যোগ দিতে দুবাই সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের নেতা-মন্ত্রীরাও সেখানে আছেন। সামিটের ফাঁকেই মোদির সঙ্গে সেলফি তুলেছেন ইতালির প্রধানমন্ত্রী...
ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া নিয়ে আলোচনা করতে আগামী ৩ ফেব্রুয়ারি কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন সম্মেলন করবে।সোমবার (২ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে...
নভেম্বরে মিসরে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী কপ-২৭ জলবায়ু সম্মেলনে যোগ দেবেন না সদ্য দায়িত্ব নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার (২৮ অক্টোবর) ঋষি সুনাক এ তথ্য গণমাধ্যমকে জানান। খবর:...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর