মোদির সঙ্গে সেলফিকে ‘মেলোডি’ বললেন মেলোনি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

জলবায়ু বিষয়ক কপ-২৮ সামিটে যোগ দিতে দুবাই সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের নেতা-মন্ত্রীরাও সেখানে আছেন। সামিটের ফাঁকেই মোদির সঙ্গে সেলফি তুলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন তিনি। 

নিজেদের বন্ধুত্বের গভীরতা বুঝাতে মোদির ‘ডি’ আর মেলোনির ‘মেলো’ নিয়ে জর্জিয়া হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘মেলোডি’। ক্যাপশনে লেখেন, কপ-২৮ এ ভালো বন্ধু। ছবিতে দেখা যাচ্ছে, দুই প্রধানমন্ত্রীই বেশ খোশ মেজাজে আছেন এবং সেলফি তোলার মুহূর্তটি উপভোগ করছেন। নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দের।

মেলোনির ইনস্টাগ্রাম পোস্টে মোদির সঙ্গে তোলা তার ছবি ভাইরাল হতে শুরু করেছে। অন্যদিকে, মোদিও তার এক্স হ্যান্ডেলে কপ-২৮ সামিটের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করার কথা লেখেন। তিনি লেখেন, দৃঢ় আগামী ও সমৃদ্ধি পেতে ইতালি ও ভারতের যৌথ উদ্যোগে আমি বিশ্বাস করি।

মোদি শুক্রবার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান, সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে দিনব্যাপী চার অধিবেশনে বক্তৃতা করেন মোদি। আমিরাতে সফর শেষে মোদি লেখেন, ধন্যবাদ, দুবাই! কপ-২৮ শীর্ষ সম্মেলনটি ফলপ্রসূ হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি ভালো পৃথিবীর জন্য কাজ করা চালিয়ে যাই।

আরবিএস  
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ডিপো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে...
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন হামলার দাবি করেছে ইরান। দেশটির ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ‘খাতাম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর...
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর