রাজা চার্লসের ওপর ডিম ছুঁড়ে তরুণ আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার ওপর ডিম ছুঁড়ে আটক হয়েছেন এক তরুণ। 

বুধবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের ইয়র্কে এ ঘটনা ঘটে। একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন চার্লস ও ক্যামিলা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, চার্লস ও ক্যামিলা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাদের পাশ দিয়ে উড়ে মাটিতে পড়ে যায় চারটি ডিম। তবে এতে তাদেরকে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই সেখান দিয়েই হেঁটে যান তারা, যেন কিছুই হয়নি। 

ঘটনার সাথে সাথে সেখান থেকে স্লোগানরত এক তরুণকে ধরে নিয়ে যায় পুলিশ। এসময় ভিড়ের মধ্য থেকে জনতা তাকে তিরস্কার করছিলো এবং 'গড সেভ দ্য কিং' বলে স্লোগান দিচ্ছিল। 

আরও পড়ুন: এবার চাকরি হারাচ্ছেন ১১ হাজার মেটা কর্মী

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। বর্তমানে দুইদিনের সফরে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থান করছেন তিনি। 

তবে এটিই চার্লসের ওপর ডিম ছুঁড়ে মারার প্রথম ঘটনা নয়। এর আগে ১৯৯৫ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে তার ওপর ডিম ছোঁড়েন ব্রিটিশবিরোধী আন্দোলনকারীরা। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়িতেও ডিম ছোঁড়া হয়। 


একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর