এবার চাকরি হারাচ্ছেন ১১ হাজার মেটা কর্মী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৬:২১ পিএম

টুইটারের পর এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃপ্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি এর মোট জনবলের ১৩ শতাংশ ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। 

বুধবার (৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মেটার ৮৭ হাজার কর্মীর মধ্যে ১১ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন। 

এক বিবৃতিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, মেটার ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তন ছিল এটি। 

প্রায় দুই সপ্তাহ আগে নিজেদের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে টুইটার। প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক এই ঘোষণা দেন। 

জাকারবার্গ বলেন, 'আমি জানি এটি সবার জন্য কঠিন, এবং যারা এর ফলে প্রভাবিত হচ্ছেন তাদের প্রতি আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি'। 

আরও পড়ুন: জেলেনস্কিকে নিজের অস্কার উপহার শন পেনের

এবছর প্রায় দুই-তৃতীয়াংশ মূল্য হারিয়েছে মেটা। তাই কোম্পানিকে আরও কার্যকর করতে ব্যয় কমানো এবং নতুন নিয়োগ না করার সময়সীমাও বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। সেইসাথে ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন তারা।


একাত্তর/এসজে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে মেটা।
প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।
ব্যয় কমাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এক হাজার ৪০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জনপ্রিয় বিমান সংস্থা স্পাইসজেট। এই সংখ্যক কর্মী সংস্থাটির বর্তমান কর্মশক্তির প্রায় ১৫ শতাংশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর